সময় কলকাতা ডেস্ক, ২৩ মে : সঙ্গীত যার রক্তে, মঞ্চ ও শ্রোতা মহল যার ভালোবাসা, যিনি জাতীয় পুরস্কারের অধিকারী, তিনি আর কেউ নন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মঞ্চে ইমনকে অনেকবার বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এবার আরও এক নতুন অভিজ্ঞতা সম্মুখীন ইমন । ঠিক এমন এক মঞ্চের মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন :‘আরআরআর’ খ্যাত আইরিশ অভিনেতা রে স্টিভেনসন আর নেই
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, অন্ধকারে গান গাইছেন ইমন আর চারিদিকে আলো করে রেখেছে শ্রোতা ভক্তদের মোবাইলের ফ্ল্যাশ লাইট। পুরো বিষয়টা জানতে পারা যায় তাঁর কমেন্ট বক্সে চোখ রাখতেই। অনুষ্ঠানটি হলদিয়া কলেজের।আর সেখানে আমন্ত্রণ জানানো হয় ইমনকে।অনুষ্ঠান চলাকালীন শুরু হয় বাইরে প্রবল ঝড় বৃষ্টি। হঠাৎ লোডশেডিংয়ে অন্ধকার হয়ে যায় অডিটোরিয়াম। ইমন তখন গান ধরেছে ‘ পাখিদের স্মৃতি’। অন্ধকারাছন্ন পরিস্থিতিতে শ্রোতারা চাননি ইমনের গান থেমে যাক। তাই ইমনও নিজেকে না থামিয়ে অন্ধকারেই গান গাইতে থাকেন। আর অন্ধকার দুর করতে দর্শক আসন থেকে জ্বলে ওঠে সবার ফোনের ফ্ল্যাশ লাইট। আবার আলোকিত হয়ে ওঠে মঞ্চ। অন্ধকারে ফ্ল্যাশ লাইট, আর এই অসাধারণ সুর যেন আরও মায়াবী হয়ে ওঠে।

ইমন বলেছেন , ‘একজন গায়িকা গান করছে, চারিদিক যখন লোডশেডিং সেই সময় দর্শক আসন থেকে হাজার হাজার ফ্লাশ লাইট যখন জ্বলে ওঠে। এর থেকে ভালো মুহূর্ত একজন শিল্পীর কাছে আর কি হতে পারে! যে কোন গানকে তার প্রাপ্যস্থানের পৌঁছে দিতে দর্শকদের সবথেকে বেশি ভূমিকা থাকে। আর আজকের এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি এই ‘পাখিদের স্মৃতি’ গানটি কতটা জনপ্রিয় হয়েছে। এই ধরনের সুন্দর মুহূর্ত যেন প্রত্যেক শিল্পী তার শ্রোতাদের কাছে থেকে পায়’।
হইচই – এ সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘ ইন্দুবালা ভাতের হোটেল ‘ – এর গান ‘ পাখিদের স্মৃতি ‘ গানটি খুবই জনপ্রিয় হয়। তখন থেকেই এই গানটি এক অন্য মাত্রা পায়। এই গানে ইমনকে সঙ্গত দিলেন তাঁর শ্রোতারা। কেও বিরক্ত হয় নি। প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে যায়নি। আর ইমন তাঁর দর্শকদের আনন্দ দেওয়ার জন্য গেয়েই চলেছেন। এই ভিডিওটির কমেন্টে সবার ভালোবাসা উপচে পড়েছে। কেও কেও লিখেছেন এই সব কারণের জন্যই ইমন সবার থেকে আলাদা।।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?