Home » ৬০ বছরের ক্যানসার আক্রান্ত ফ্যানের শেষ ইচ্ছা পূরণ করলেন কিং খান!

৬০ বছরের ক্যানসার আক্রান্ত ফ্যানের শেষ ইচ্ছা পূরণ করলেন কিং খান!

সময় কলকাতা ডেস্ক, ২৩ মে : স্বপ্ন পূরণের কোনও বয়স হয়না। আর তার আসল উদাহরণই হল  কলকাতার বাসিন্দা বছর ষাটের শিবানী চক্রবর্তী। গত কয়েকমাস ধরেই ক্যানসার আক্রান্ত তিনি। আর তিনি চিরকাল বলিউডের বাদশা শাহরুখ খানের ভক্ত। শিবানী দেবীর ইচ্ছা ছিল জীবনে বেঁচে থাকতে একবার শাহরুখ খানের সঙ্গে  দেখা করার।  সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধার এই আর্জি চোখে পড়ে কিং খানের। আর চোখে পড়া মাত্রই বৃদ্ধা ভক্তের ইচ্ছা পূরণ করলেন কিং খান। শাহরুখ খান ভিডিও কল করে সরাসরি কথা বলে ক্যানসার আক্রান্ত শিবানী দেবীর সঙ্গে। প্রায় ৪০ মিনিট কথা হয় তার সঙ্গে। এমনকী কথা শেষে বৃদ্ধার এই মারণ রোগের জন্য আর্থিক সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কয়েকদিন আগে শিবানী চক্রবর্তীর কন্যা প্রিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং জানান তাঁর মা ক্যানসার আক্রান্ত এবং তিনি মারা যাওয়ার আগে একবার হলেও কিং খানের সঙ্গে  দেখা করতে চান। অনেক বছর আগে থেকেই তিনি শারুখ খানের অন্ধ ভক্ত। তার ঘরের দেওয়াল জুড়ে শাহরুখের পোস্টারে ভর্তি। এমনকি তিনি শাহরুখের শেষ ছবি ‘পাঠান’ দেখতেও ভোলেননি।

আরও পড়ুন   বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু ইতালিয়ান পিৎজা

‘শাহরুখ খান ওয়ারিওর্স ফ্যান ক্লাব’ একটি ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডল। যেটি শাহরুখ খানের ফ্যান দ্বারাই পরিচালিত হয়। সেই অ্যাকাউন্ট থেকেই শাহরুখ বৃদ্ধার সঙ্গে ৪০ মিনিট কথা বলেন। কলকাতা এলে ওই বৃদ্ধার সঙ্গে দেখা করারও প্রতিশ্রুতি দেন কিং খান। এমনকী ভিডিও কলে ওই বৃদ্ধার বাড়িতে এসে তার হাতের রান্না করা মাছও খাবেন বলে আবদার করেন শাহরুখ।

 

About Post Author