Home » শ্যুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে

শ্যুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে

সময় কলকাতা ডেস্ক, ২৪ মে :  ফের শোকের ছায়া টেলিভিশন জগতে।  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডের।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  মাত্র ৫১ বছর। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ‘অনুপমা’ খ্যাত এই অভিনেতা। রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনয় করতে দেখা গিয়েছিল নীতিশ পান্ডেকে। সেখানে তিনি ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করেছিলেন।

হিন্দি টেলিভিশনে নীতেশ অত্যন্ত জনপ্রিয় একটি নাম। ‘পেয়ার কা দরদ হে মিঠা মিঠা পেয়ারা পেয়ারা’ ধারাবাহিকে হরিশ কুমারের চরিত্রে তাঁর মনকারা অভিনয় দর্শকদের মন জয় করেছিল। সূত্র মারফত জানা গিয়েছে, নাসিকের লাগাতপুরী অঞ্চলে তিনি শুটিং করছিলেন। শ্যুটিং চলাকালীনই  তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত রবিবারই ১০ চাকার লরি প্রাণ কেড়ে নিয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রার প্রাণ। আদিত্য সিং রাজপুত ও বৈভবী উপাধ্যায়ের পর এবার মৃত্যু হল নীতেশ পাণ্ডের।

আরও পড়ুন   নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একজন দক্ষ ও অভিজ্ঞ অভিনেতা ছিলেন নীতেশ। ১৯৯০ সালে থিয়েটার থেকে অভিনয় জগতে পা রাখেন তিনি। তারপর ১৯৯৫ সালে ‘তেজস’ ছবিতে অভিনয় করেন তিনি। এক প্রেম কাহানি’, ‘সায়া’, ‘জুস্তজু’ এবং ‘দুর্গেশ নন্দিনি প্রভৃতি টেলিভিশন ধারাবাহিক ও তিনি অভিনয় করেন। শুধু টেলিভিশন নয় সিনেমা জগতে দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’ এবং ‘বাধাই দো’-এর মতো ছবিতে তিনি অভিনয় করেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি।  ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে তাঁর নিজস্ব একটি প্রোডাকশন হাউস ছিল। প্রায় ২৫ বছর টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। ওম শান্তি ওমে শাহরুখের ম্যানেজারের ভূমিকায় দেখা গিয়েছিল এই প্রয়াত টেলি স্টারকে। উত্তরাখণ্ডের আলমোড়া কুমায়ুনের বাসিন্দা ছিলেন নীতেশ। ‘জুস্তজু’ নামক এক টেলিভিশন ধারাবাহিকে অর্পিতা পাণ্ডের সঙ্গে কাজ করতেন অভিনেতা।  পড়ে ২০০৩ সালে বিয়ে করেন অর্পিতাকে। অভিনেতার হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অর্পিতাও।

About Post Author