Home » নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ২৪ মে: আগামী ২৭ মে রাজধানী দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। স্বাভাবিকভাবেই, এ খবর সামনে আসতেই জোরালো হয়েছে একাধিক প্রশ্ন। আগামী ২৭ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, এ মাসের শেষে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবে না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৪-এর লোকসভা ভোটের আগে কেন্দ্র বিরোধী সুর চড়াতে চাইছে শাসক দল। এই আবহেই এবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন   বিস্ফোরণ কাণ্ডের জের,এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার দলনেতা রেক ও’ব্রায়েন টুইট করে জানিয়ে দেন, রবিবারের অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন না। এই ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন    এগরা বিস্ফোরণ কাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার ভানু বাগের স্ত্রী


এর আগে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করতেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা তো একটা পয়সাও দেয় না। তার উপর আবার বলছে, টাকা দিলেই নাকি সব খেয়ে নেবে! আমরা মনে হয় সবই খেয়ে নিয়েছি। বাংলায় এতসব কাজ কী এমনি এমনি হয়েছে? রাস্তাঘাট-সহ পরিকাঠামো উন্নয়নে বাংলার স্থান এক নম্বরে। রাস্তা নির্মাণ এবং আবাস যোজনার ক্ষেত্রেও কেন্দ্র বাংলাকে এক নম্বরে রেখেছে।’ আগামী ২৭ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে বাংলার প্রাপ্য টাকা নিয়ে সরব হবেন বাংলার মুখ্যমন্ত্রী। তার আগেই তোপ দাগলেন বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে।

About Post Author