সময় কলকাতা ডেস্ক, ২৪ মে: মঙ্গলবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। যদিও গত সপ্তাহ থেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। মঙ্গলবার বিকেল হতেই ফের শুরু হয়েছিল ঝড়ের তাণ্ডব। সেইসঙ্গে মুষলধারে বৃষ্টি। বুধবারও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে, ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। গত কয়েকদিন ধরেই তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। এদিন সকাল থেকেই কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ নামবে না

পূর্বাভাস বলছে, বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখ অর্থাৎ সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি