Home » ঋতুস্রাব হওয়াকালীন তল পেটে ব্যাথা? আজই এই রোগ সারিয়ে তুলুন ঘরোয়া উপায়ে

ঋতুস্রাব হওয়াকালীন তল পেটে ব্যাথা? আজই এই রোগ সারিয়ে তুলুন ঘরোয়া উপায়ে

সময় কলকাতা ডেস্ক, ২৪ মে: মেয়েদের ঋতুস্রাব হওয়াকালীন তল পেটে ব্যথা, কোমরে ব্যাথা, খিঁচুনি খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু, এই ব্যথা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়,তখন স্বাভাবিক থাকা সম্ভব হয়না। এসময় ওষুধ ছাড়া কোন উপায় থাকেনা।কিন্তু, ওষুধ খাওয়াও সব সময় ভালো নয়। প্রায় ৫০ শতাংশেরও বেশি মহিলা ঋতুস্রাবের সময় এই ডিসমেনোরিয়ায় ভোগেন। আবার কেও কেও পিরিয়ড শুরু হওয়ার আগে থেকেই ব্যাথা অনুভব করতে থাকেন। বিশেষ করে কৈশোর অবস্থা থেকেই এই ব্যাথা অনুভব শুরু হয়ে যায়। এই যন্ত্রণাকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যায় না। তবে ওষুধ ছাড়াও কিছু ঘরোয়া জিনিসের ব্যাবহার এই ব্যথাকে চিরতরে মুক্তি দিতে পারে।

হিটিং প্যাড: যাদের খুব পরিমাণে যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে এই হিটিং প্যাড ব্যাথা কমানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ব্যথার সময় হিটিং প্যাড দিয়ে আপনি তল পেটে সেঁক দিতে পারেন। কিংবা আপনি হট ওয়াটার ব্যাগও ব্যাবহার করতে পারেন।  গরম সেঁক দিলে পেশির সংকোচন কম হয় ফলে ব্যাথা কিছুক্ষনের জন্য কম রাখতে সাহায্য করে।

ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার: গবেষণায় দেখা গিয়েছে, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেলে ব্যথার থেকে অনেক মুক্তি পাওয়া যায়। নিয়মিত ডায়েট করলে ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ টক দই,  পিনাট বাটার,  পালং শাক ইত্যাদি খেলে ব্যথার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এতে মুড সুইং ও কম হয়।

গুড়: গুড়ের মধ্যে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ব্যাথা কমানোর জন্য উপযোগী।পিরিয়ডের সময় রক্ত অনেক বেরোনোর ফলে শরীর দূর্বল হয়ে যায়।এক্ষেত্রে গুড় শরীরের দুর্বলভাবকে কাটাতে সাহায্য করে।মুড সুইং, পায়ে ও কোমরের যন্ত্রণাও কম হয় এতে।

ভেষজ উপাদান: এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যেগুলি ব্যাথা থেকে মুক্তি দিতে পারে।মৌরি,  আদা,  দারুচিনির মত মশলায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতা। যা ব্যাথা কমাতেও সাহায্য করে।

আরও পড়ুন  জামাই ষষ্ঠীতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে মালাবার মটন

মালিশ: ব্যথা হওয়ার সময় যদি আপনি তলপেটে তেল অল্প গরম করে মালিশ করেন তাহলে ব্যাথা কমে যায়।এমনকি কোমর ও পায়ে মালিশ করলেও ব্যাথা কমানো যায় এমনটাই বলছে ন্যাশানাল লাইব্রেরি অফ মেডিসিন। তবে মাথায় রাখতে হবে তেল যেন খুব গরম না হয় ও হালকা ভাবে মালিশ করতে হবে।

About Post Author