Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ  ২৫  মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৫ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৩৬০-ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী আজকের দিনে গিনি উপসাগর আবিষ্কার করেন।

১৯৭১ – মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় এদিন।

২০১৮ – আজকের দিনে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৫১ – বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হ্যালহেড আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৬-ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক রাসবিহারী বসুর জন্মদিন আজ।

১৮৯৯ -বিদ্রোহী কবি, সাহিত্যিক, সম্পাদক, ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এদিন জন্মান।

১৯০২ – অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৬ -ভারতের পশ্চিমবঙ্গ,বাঁকুড়া জেলা, বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ-এর জন্মদিন আজ।

আরও পড়ুন       লখনউকে মাটিতে শুইয়ে আকাশ ছুঁল মুম্বাইয়ের আকাশ

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২৪ – শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের ভাইস-চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।

২০২১ – কল্পবিজ্ঞানের বাঙালি লেখিকা এণাক্ষী চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

About Post Author