সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে টলিউডে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত। অভিনেত্রী সায়নী গুপ্ত তাঁর অভিনয়ের পাশাপাশি অনন্য শৈলীর জন্য ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তাঁর অভিনয় দক্ষতা এবং অন্যরকম চেহারার জন্য সর্বত্র পরিচিত তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী নতুন ছবি ‘অসুখ বিসুখ’ ছবির একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সায়নী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং ঈশা সাহা প্রমুখকে।

বুধবার কলকাতায় এই ছবির কাজের শুভ মহরত ছিল। আর সেখানে উপস্থিত ছিলেন সায়নী গুপ্ত। সায়নী গুপ্ত একজন সফল অভিনেত্রী হিসেবে এতদিন বলিউডে জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর বিভিন্ন সিনেমার মাধ্যমে।’প্যাগলাইট’, ‘শেরদিল: পিলিভিট সাগা’, ‘জনি এল এল বি ২’, ‘ফোর মোর শট প্লিজ’ প্রভৃতি সিনেমাই তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু সিনেমা নয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দুর

এই ছবিটিতে মূলত চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন মজার ঘটনাকে তুলে ধরা হয়েছে।এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কৌশিক পুত্র উজান। বাবার সঙ্গে তিনি এই সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেছেন।এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রায়ই ছবিতেই ইন্দ্রদীপ দাশগুপ্ত সংগীত পরিচালনা করেছেন।সূত্র থেকে জানা গিয়েছে, এই ছবিতে দেখা যেতে পারে পরান বন্দ্যোপাধ্যায় এবং লাবনী সরকার কে।
অনেকদিন পর কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত হাসির ছবি আসতে চলেছে। হাসির হলেও ছবির মূল বিষয় বস্তু খুব গম্ভীর এবং যুক্তিযুক্ত বলেই জানিয়েছেন পরিচালক। তার মতে, অনেক বিষয় হাসির মোড়কের মাধ্যমেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। খুব তাড়াতাড়ি এই সিনেমার শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। খানিক পারিবারিক ছোঁয়া যেমন রয়েছে, তেমন হাসির রসদও মিলবে এই ছবিতে।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে