সময় কলকাতা ডেস্ক,২৬ মেঃ কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল না শীর্ষ আদালত। চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায় দিয়েছিলেন, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই। তদন্ত যেমন চলছে, তেমনই চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকার যে জরিমানা করেছিলেন, তাতে শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবারই অভিষেকের মামলার বেঞ্চ বদল হয়। এরপর বিচারপতি মাহেশ্বরী ও বিচারপতি নরসিমার বেঞ্চে যায় ওই মামলা। শুক্রবার সেই বেঞ্চেই অভিষেকের মামলার শুনানি হয়।

গত শনিবারই কুন্তল ঘোষের চিঠি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেক। এদিন সিবিআই দফতরে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে স্পেশ্যাল রিট পিটিশন দাখিল করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি জানিয়ে সিবিআইয়ের থেকেও সময় চেয়ে নিয়েছিল তিনি। গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায় দিয়েছিলেন, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই। পাশাপাশি, তাঁকে ২৫ লক্ষ জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

প্রসঙ্গত ,কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে সিবিআই জেরা করতে পারবে অভিষেককে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সুপ্রিম কোর্ট, এই নির্দেশের ওপর প্রথমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়, তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের প্রধান বিচারপতি, অভিষেকের মামলা সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে পাঠান। দীর্ঘ শুনানির পর বিচারপতি সিনহা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেননি। অর্থাৎ ইডি-সিবিআই চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক ও কুন্তলকে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক।

আরও পড়ুন দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র
কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তাই হাই কোর্টের গোচরে এলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই নির্দেশমতো কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি স্থানান্তরিত হয় গত সপ্তাহেই।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
কোমরে দড়ি নয়,দোষী প্রমাণিত না হলে অভিযুক্তর সম্মানহানি নয়, বলল আদালত
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান