Home » পুরানো তিক্ততা ভুলে আবার আলিয়ার সঙ্গে থাকতে চান অভিনেতা নওয়াজউদ্দিন

পুরানো তিক্ততা ভুলে আবার আলিয়ার সঙ্গে থাকতে চান অভিনেতা নওয়াজউদ্দিন

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : বলিউডের অন্যতম সফল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দকি। শুধু সিলভার স্ক্রীনই নয়, ওটিটি প্ল্যাটফর্মও মাতিয়ে রেখেছেন তিনি। বরাবর প্রেম ভালোবাসা ছাড়া অন্য ধরনের অভিনয়ের মাধ্যমে তিনি আনন্দ দিয়ে এসেছেন। তবে ‘ফোটোগ্রাফ’, ‘মোতিচুর চখনাচুর’ ছবির পরে সম্প্রতি ‘যোগীরা সারা রা রা’ ছবির মাধ্যমে প্রেমের ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে  অভিনেতা জানিয়েছেন,স্ত্রী আলিয়ার সঙ্গে পুনরায়  বাস্তব লাইফে  ফিরতে তিনি।

আরও পড়ুন  দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্থাপিত হল ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’

দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহের মধ্যে দিয়ে গিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। এই সমস্ত কলহ ভুলে আবারও প্রেমে ফিরতে চান তিনি। কয়েকদিন আগে অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও হিংসার মামলা দায়ের করেছিলেন স্ত্রী আলিয়া। এমনকী  অভিনেতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতেও দ্বারস্থ হয়েছিলেন তিনি। আবার উল্টো দিক থেকে নওয়াজও আলিয়ার বিরুদ্ধে  মানহানির মামলা দায়ের করেছিলেন। এবার এই সব তিক্ততা ভুলে আবার পুরনো ছন্দে ফিরতে চান অভিনেতা।


সম্প্রতি একটি সাক্ষৎকারে তিনি বলেন, ‘প্রেমে পড়া খুবই ভালো জিনিস! বার বার প্রেমে পড়ুন , প্রেমে থাকুন। এটা জীবনের খুবই গুরত্বপূর্ণ জিনিস। এমনকী আমি নিজেও খুব প্রেমিক মানুষ’। এখান থেকেই স্পষ্ট তিনি সব ভুলে আলিয়ার সঙ্গে আবারও প্রেমে জড়াতে চান। তিনি আরও বলেন যে , ‘আমি তো সিনেমা ভালোবাসি তার সঙ্গে আরও অনেক কিছু ভালোবাসি। জীবনে এই ভালোবাসা জিনিসটা থাকা খুব দরকার’। সম্প্রতি মুক্তি পেয়েছে, ‘যোগীরা সারা রা রা’। এটি একটি রোম্যান্টিক-কমেডি। এখানে নওয়াজকে একটি ঘটকের চরিত্রে দেখা যাবে। এই প্রসঙ্গে নওয়াজ জানান, বাস্তব জীবনেও নাকি তিনি তার বন্ধুদের জন্য ঘটকালি করেছেন।  বেশকিছু ক্ষেত্রে সফলও হয়েছেন। এবার নিজের প্রেম কাহিনীতে নতুন করে আবার ছন্দ ফিরে পাবেন নওয়াজ ? এই প্রশ্নের উত্তরের আশায় সব অনুরাগী।

About Post Author