সময় কলকাতা ডেস্ক, ২৭ মে: গত কয়েকদিন ধরেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। শীতল হচ্ছে শহর থেকে গ্রাম। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর। শুক্রবারও বিকেল না গড়াতেই শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত সপ্তাহ থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই বললেই চলে। আগামী সপ্তাহ থেকে দেশের প্রতিটি রাজ্যেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। এলাকায় আগামী দুই থেকে তিনদিনের মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। যদিও অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, হাওড়া- তারকেশ্বর রুটে বাতিল একাধিক ট্রেন

পূর্বাভাস বলছে, শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।


More Stories
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১