সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯৬৪ – আজকের দিনে নয়াদিল্লীতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পণ্ডিত জওহারলাল নেহেরুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
১৯৯৫ – রাশিয়ার নেস্তেগস্কর শহরে আজকের দিনে প্রবল ভূমিকম্পে দুই হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৬ – ভারতে বাজপেয়ী সরকারের পতন হয় এদিন।
আরও পড়ুন হরমোনের ভারসাম্য বজায় রাখতে লিচু খান
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৩ -ভারতীয় বিপ্লবী, রাজনীতিবিদ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী বিনায়ক দামোদর সাভারকর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৭ – বিপ্লবী, গণসঙ্গীত রচয়িতা ও লেখক সত্যেন সেন এদিন জন্মান।
১৯২৩ -ভারতের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামা রাও-এর জন্মদিন আজ।
১৯৪৬ -ভারতীয় কবি এবং সমালোচক কে. সচ্চিদানন্দন এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৪২ -ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৪ – সাহিত্যিক ও রাজনীতিক আসহাব উদ্দীন-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?