Home » চড়া রোদে ট্যান পড়ে গিয়েছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন এই সমস্যা

চড়া রোদে ট্যান পড়ে গিয়েছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন এই সমস্যা

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : গরমে নাজেহাল অবস্থা সবারই। আর এই চড়া রোদে সবসময় হাত পা ঢেকে বের হওয়া সম্ভবপর হয়ে ওঠে না। পা, হাত, পিঠ এসবের যত্ন নেওয়ার ব্যাপারে বেশিরভাগ মানুষেরই সেভাবে গুরুত্ব দেওয়া হয়না। এইভাবে চড়া রোদে হাতে, পায়ে ট্যান পরে যায়। আর ট্যান না তুললে দেখতে খুবই বিশ্রী লাগে। সেই ট্যানের জন্য চেহারাই যেন পাল্টে যায়। এই গরমে মূলত সান ট্যানের সমস্যায় ভুক্তভোগী অধিক মানুষ। মুখে সান ট্যান তোলার বাজারে অনেক প্রসাধন সামগ্রী পাওয়া যায়।  কিন্তু, মুখ ছাড়াও আমাদের শরীরের বিভিন্ন অংশগুলিও সমানভাবে ক্ষতিগ্রস্থ। তাই মুখের যত্ন নেওয়ার পাশাপাশি শরীরের ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।


মুসুর ডাল : ত্বকের ট্যান তোলার ক্ষেত্রে মুসুর ডাল বিশেষ ভূমিকা পালন করে। মুসুর গুঁড়ো না থাকলে ডাল পিষে ঘরেই তৈরি করে নিতে পারেন। এবার একটি পাত্রে ২ চামচ মুসুর ডালের গুঁড়ো নিয়ে তাতে অল্প পরিমাণ লেবুর রস মেশান। এরপর মিশ্রণটিতে যোগ করুন একটি ছোট চামচ ঘি আর দই। সমস্ত উপকরণটি ভালো করে মেশান। এবার ওই মিশ্রণটি ভালোভাবে শরীরের বাকি অংশ অর্থাৎ হাত, পা, পিঠে লাগান এবং একটু স্ক্রাব করুন। পুরোপুরি শুকিয়ে এলে একটি ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন।


শসার রস : শশা ট্যান তোলার ক্ষেত্রে খুবই উপকারী। ট্যান ও রোদে পোড়াভাব দূর করতে শশা দারুন সাহায্য করে। একটি পাত্রে কয়েক টুকরো শশা নিন। শশা থেকে রস বের করে সেই রস কিছুক্ষন মুখে লাগিয়ে রাখুন। এরপর তা শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা-লেবুর রস: একটি পাত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এতে ৪ চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ভালো করে মিশিয়ে হাত, পা, পিঠে লাগিয়ে নিন। ২-৩ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর ভালো করে স্ক্রাবিং করুন। এরপর গরম জলে ভালো করে ধুয়ে ফেলুন।


কফি স্ক্রাব: কফি দারুণ ভাবে ট্যানের সমস্যাকে দূরীভূত করে। কফিতে ক্যাফেইন নামক উপাদান বর্তমান। যা দ্রুত ট্যানকে সারিয়ে তোলে। একটি পাত্রে অল্প পরিমাণে কফি নিন। এতে এক চামচ মধু মেশান। মধুর পরিবর্তে অলিভ অয়েলমেশাতে পারেন। গোটা শরীরে তা ভালো করে স্ক্রাবিং করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন   ব্রেকফ্রাস্টে বানিয়ে ফেলুন জিভে জল আনা ধোসা


বেসন-দই স্ক্রাব: বেসন কমবেশি সবার বাড়িতে পাওয়া যায়। রূপচর্যার ক্ষেত্রে বহুকাল থেকে এই বেসনের ব্যবহারের প্রচলন রয়েছে। ত্বক পরিস্কারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। একটি বাটিতে ৩ চামচ বেসন নিয়ে তাতে দই মেশান। এবার মিশ্রণটিতে এক চামচ গোলাপ জল ও এক চামচ লেবুর রস মেশান। ভালো করে স্ক্রাব করে ৫ মিনিট মতো রেখে দিন। এবার ধুয়ে ফেলুন।

About Post Author