Home » ব্রেকফ্রাস্টে বানিয়ে ফেলুন জিভে জল আনা ধোসা

ব্রেকফ্রাস্টে বানিয়ে ফেলুন জিভে জল আনা ধোসা

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : রেস্তোরাতে এক ঘেঁয়ে খাবারের তালিকা থেকে একটু সরে গিয়ে একটু অন্য কোন পদ খাওয়ার হলে অনেকেই  ধোসা বেছে নেয়। ধোসা অনেকেই খুব পছন্দ করেন। এই খাবারটি মূলত দক্ষিণ ভারতীয় একটি খাবার যা সমগ্র ভারতবর্ষেই বিখ্যাত। যেকোন রেস্তোরাঁতে এই ধোসা আপনি পেতেই পারেন। কিন্তু, সবসময় রেস্তোরাঁতে গিয়ে ধোসা  খাওয়া সম্ভব নয়। তাই আপনি বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন এই দক্ষিণ ভারতের প্রিয় খাবার ধোসা। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   ছুটির দিনে সকালের জলখাবারে বানিয়ে ফেলুন কাতলা মাছের কচুরি


উপকরণ :
তিন কাপ আধা সেদ্ধ করা চাল, পোলাও এর চাল হলে বেশি ভালো হয়। কলায় এর ডাল ১ কাপ, ১ চা চামচ লবণ, ১/২ চা চামচ চিনি, আলু সেদ্ধ ১ কাপ মত, ১/২ কাপ পেঁয়াজ কুচি, মটর সেদ্ধ ১ কাপ, পাঁচ ফোঁড়ন, ধনেপাতা, হলুদ, গরম মশলা, তেল।


পদ্ধতি :
প্রথমে চাল ও ডালকে ৬ থেকে ৭ ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপর এই চাল-ডালের মিশ্রণকে মিহি করে বেটে নিতে হবে। এই মিশ্রণে অল্প জল, চিনি, ও লবণ মিশিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আরও ৬-৭ ঘন্টা রেখে দিন। এরপর একটি পাত্রে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোঁড়ন দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার এর মধ্যে আলু ও মটর দিয়ে দিন। এরপর এটিকে ভালো করে কষিয়ে এটির মধ্যে ধনেপাতা ও কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন।
এবার একটি ননস্টিক পাত্রে তেল ব্রাশ করে নিয়ে হালকা আঁচে ওই চাল ডালের মিশ্রণটি দিয়ে একটি হাতা বা চামচ দিয়ে ভালো করে গোল আকারে ছড়িয়ে নিন। ধোসার নিচের অংশ একটু বাদামি হয়ে এলেই এর মধ্যে আলুর যেই সবজিটি তৈরি করেছেন সেটি পূর হিসাবে দিয়ে ভালো করে সমস্ত দিক মুড়িয়ে দিন। যাতে কোন দিক দিয়ে যেন আলু বেরিয়ে না আসে। এবার এটিকে নামিয়ে সাম্বার, ডাল, তেতুলের চাটনি, ও সবজি দিয়ে পরিবেশন করুন সবার সঙ্গে।

About Post Author