সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : বর্তমানে আঁচিলের সমস্যা কমবেশি অনেকেরই আছে। মানবদেহে আঁচিল থাকা খুব স্বাভাবিক। তবে কিছু মানুষের আঁচিলের সংখ্যা এতটাই বেশি যে সেটি তার সৌন্দর্যের ওপর প্রভাব ফেলে। এমনকী বেশিরভাগ মানুষের মুখের মধ্যেও আঁচিলের পরিমাণ অনেক বেশি থাকে। এটি বিশেষ করে সব থেকে বেশি প্রভাব ফেলে ত্বকের। বহু চেষ্টা করেও আঁচিলের হাত থেকে রক্ষা পাওয়া যায়না। আঁচিলের আকার অনেক রকম হয়। কারো ছোটো আবার কারো বড়। আঁচিলের এই সমস্যা দূর করতে অনেকে ওষুধও খান।কিন্তু, এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকাও কাজে লাগাতে পারেন। সেগুলো আলোচনা করা হলো।

পেঁয়াজের রস :
এই আঁচিল দুর করতে পেঁয়াজের রস খুব উপকারী। কারণ পেঁয়াজে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ। একটি পেঁয়াজ কেটে সেটি থেঁতো করে রস বের করে নিতে হবে। এরপর একটি পাত্রে নিয়ে এই রসে তুলো ডুবিয়ে আঁচিলের জায়গাগুলিতে ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষন রেখে ঠাণ্ডা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার রাজেশ মাহাতো সহ আট কুড়মি নেতা

অ্যাপল সিডার ভিনিগার :
ভিনিগারও খুব উপকারী আঁচিল কমাতে। কিন্তু, সাধারণ ভিনিগার নয় অ্যাপল সিডার ভিনিগার নিতে হবে। যেই জায়গায় আঁচিলের সমস্যা আছে সেই জায়গায় লাগিয়ে সারারাত রেখে দিতে হবে। পরের দিন সকালে ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি পরপর পাঁচ দিন করতে হবে। ভিনিগারের মধ্যে অ্যাসিড থাকায় এটি খুব উপকারী।

আরও পড়ুন চড়া রোদে ট্যান পড়ে গিয়েছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন এই সমস্যা
রসুন:
রসুনে থাকে অ্যালিসিন নামক উপাদান। আর এছাড়াও থাকে অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। রসুন থেঁতো করে সেই রস তুলো দিয়ে আঁচিলের জায়গাতে লাগালে অনেক উপকার পাওয়া যায়।


More Stories
ভারতে করোনার কি আবার প্রাদুর্ভাব ঘটেছে?
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু