Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৯৯ – আজকের দিনে কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়।
১৯১৭ – প্রথম আলেকজান্ডার গ্রিসের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১৯ – জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের দিনে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।
১৯৯০ – কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয় এদিন।
১৯৯৭ – বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্রবার-শনিবার দু’দিন সরকারি ছুটি ঘোষণা করে।
১৯৯৮ – আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯৪০ -বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫০ -ভারতীয় চলচ্চিত্র অভিনেতা পরেশ রাওয়াল-এর জন্মদিন আজ।

আরও পড়ুন  অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন নচিকেতা

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭৪৪ – আলেকজান্ডার পোপ, অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি আজকের দিনে প্রয়াত হন।
১৭৭৮ – ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক এদিন প্রয়াত হন।
১৯৮৪ – বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী(নাগ)-এর প্রয়াণ দিবস আজ।
২০০৬ – রবার্ট স্টার্লিং, আমেরিকান অভিনেতা এদিন প্রয়াত হন।
২০১২ – অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি, ইংরেজ শারীরতত্ত্ববিদ এবং জীবপদার্থবিজ্ঞানীর প্রয়াণ দিবস আজ।
২০১৩ – ঋতুপর্ণ ঘোষ, ভারতীয় চলচ্চিত্র পরিচালক অভিনেতা লেখক ও গীতিকার এদিন প্রয়াত হন।

About Post Author