Home » কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ২৯মে: ফের কলকাতা সহ জেলায় জেলায় রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। সপ্তাহের শুরুতেই কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী পারদ। কলকাতায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। আগামী দু-চারদিনের মধ্যে গরম আরও বাড়বে। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গত  সপ্তাহের  মধ্যেই  তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছবে বলেই হওয়া অফিস সূত্রে খবর। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। যদিও অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬  ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭০ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন   বাড়িতে অতিথি এলে চটজলদি বানিয়ে ফেলুন গার্লিক চিকেন চিজ বল

পূর্বাভাস বলছে, রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

About Post Author