Home » কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ৩১ মেঃ ফের কলকাতা সহ জেলায় জেলায় রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। আগামী দু-চারদিনের মধ্যে গরম আরও বাড়বে। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গত সপ্তাহের মধ্যেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছবে বলেই হওয়া অফিস সূত্রে খবর। কলকাতায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ ঝলমলে। বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন   ‘মণিপুর শান্ত হতে সময় লাগবে’, শাহি সফরের মাঝেই মন্তব্য সেনাধক্ষ্যের

পূর্বাভাস বলছে, মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে,দুই ২৪ পরগনার উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রার পারদ। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রাও বাড়বে। ইতিমধ্যেই পুরুলিয়া,বীরভূম,বাঁকুড়া, মুর্শিদাবাদ,নদিয়া,ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

About Post Author