Home » নাবালক ছাত্রের সঙ্গে যৌনতা , স্কুলের মহিলা কর্মী গ্রেফতার

নাবালক ছাত্রের সঙ্গে যৌনতা , স্কুলের মহিলা কর্মী গ্রেফতার

সময় কলকাতা ডেস্ক,১ জুন : আমেরিকার এক নামী স্কুলের মহিলা কর্মচারীর বিরুদ্ধে উঠল নাবালক ছাত্রর সঙ্গে যৌনতা ও যৌন নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগ।অভিযোগ, পেনসিলভানিয়ার একটি স্কুলে মহিলা কর্মচারী স্কুলে সাসপেনশনের সময় একজন কিশোর ছাত্রকে দিনভর শারীরিকভাবে উত্ত্যক্ত করতে থাকে । অবশেষে সেই সন্ধ্যায় তার গাড়িতে বছর পনেরো-র কিশোরটিকে টেনে নিয়ে যায় ৩৭ বছর বয়সী স্কুল কর্মী মহিলা।অতঃপর তার গাড়ির মধ্যে যৌনতায় মেতে ওঠে অভিযুক্ত মহিলা স্কুলকর্মী নাবালক ছাত্রের সঙ্গে নীতিবিরুদ্ধ যৌনতা ও “যৌন কার্যকলাপে ” লিপ্ত হয় সে ,পুলিশ জানিয়েছে।

 

আরও পড়ুন : নাবালক ছাত্রের সঙ্গে যৌন সহবাসের অভিযোগে গ্রেফতার শিক্ষিকা

ল্যান্সেসটর, পেনসিলভানিয়ার প্রশাসনিক দায়িত্বে থাকা উত্তর-পশ্চিম আঞ্চলিক পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, মেগান কার্লিসেল, যার বয়স ৩৭ বছর,  সে ১৫ বছর বয়সী এক ছাত্র এবং ওই ছাত্রের ১৬ বছর বয়সী বন্ধুর কাছে নিজের নগ্ন ছবি এবং ভিডিও পাঠিয়ে তাদের যৌনতার জন্য প্ররোচিত করে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : দেশী-বিদেশী মহিলা উদ্ধার, যৌন চক্র ফাঁস

উল্লেখ্য,অপ্রাপ্তবয়স্ক ছাত্রের সাথে তার যৌনতা ও যৌন কেলেঙ্কারির ঘটনা ল্যাঙ্কাস্টার কাউন্টির এলিজাবেথটাউন এরিয়া স্কুল ডিস্ট্রিক্টের। এখানেই মেগান প্যারাপ্রফেশনাল এবং ইন-স্কুল-সাসপেনশন মনিটর হিসাবে নিযুক্ত ছিল যে প্রতিষ্ঠান তাকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে।

আরও পড়ুন : ‘প্রতিশোধ’ নিতে প্রতিবেশীর বাড়ির সামনে দম্পতির উদ্দাম যৌনমিলন

পুলিশ বিশ্বাস করে যে এই ক্ষেত্রে আরও “বেশি সংখ্যক শিকার ” রয়েছে বা আরও বেশি ছাত্রদের যৌন নিপীড়িত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে।তদন্ত অব্যাহত থাকায় মেগানের গাড়ি, বাড়ি এবং সেলফোন তল্লাশি করেছে পুলিশ।উল্লেখ্য, মেগান কার্লিসেলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত বিকৃত যৌনতা , শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌন নিপীড়ন, একজন নাবালকের সাথে আইনবিরুদ্ধ সংযোগ ,  যৌন নিপীড়ন এবং নাবালকের কাছে যৌন সামগ্রী ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।  কার্লিসেল বর্তমানে ল্যাঙ্কাস্টার কাউন্টি কারাগারে বন্দী । তাকে গ্রেপ্তারের পর স্কুল আউটলেটে একটি বিবৃতি জারি করা হয়েছে ।।

আরও পড়ুন : ভাঙল পুরুষাঙ্গ ,সহবাসে নতুনত্বের স্বাদ পেতে গিয়েই বিপত্তি

About Post Author