Home » নিরামিষের দিনেও চেটেপুটে খেতে সঙ্গে থাকুক শাহী মালাই পনির

নিরামিষের দিনেও চেটেপুটে খেতে সঙ্গে থাকুক শাহী মালাই পনির

সময় কলকাতা ডেস্ক, ১ জুন : মঙ্গল, বৃহস্পতি, শনি বেশ কিছু বাঙালি বাড়িতে নিয়ম করে নিরামিষ, না হলে সপ্তাহে যেকোনও দুদিন নিরামিষ । এই দু-তিনদিনের মেনু অনেকের কাছেই খুব একটা আকর্ষণীয় নয়।অনেকের আবার নিরামিষ খেতে একদম ভালো লাগে না। কিন্তু, উপায় তো নেই। বিশেষ করে বাড়ির ছোটদের আরও বেশি মনখারাপ হয়ে যায় এই দিনগুলিতে।কিন্তু, একটা উপায় আছে, যেটি প্রায় ছোট থেকে বড় সবাই ভালোবাসে আর সেটি হল পনির। এই পনিরে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল, ফসফরাস। যা শরীরকে সুস্থ রাখার জন্য খুবই উপকারী।কিন্তু, এই পনির কি শুধু খাওয়া যায়! আজ আমরা এই পনির দিয়ে শিখব ‘শাহী মালাই পনির’।নামে শাহী মালাই পনির তবুও নিরামিষ।শাহী মালাই পনির  এমনই সুস্বাদু যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে।

উপকরণ :শাহী মালাই পনির তৈরি করতে আমাদের লাগবে দুধ ৫০০ গ্রাম, টক দই এক টেবিল চামচ, ৫০ গ্রাম কাজু বাটা, রসুন বাটা ২ টেবল চামচ, ১ টেবল চামচ কাঁচা লঙ্কা বাটা, মাঝারি সাইজের ২ টো পেঁয়াজ, ১ চা চামচ টমেটো বাটা, রোস্টেড জিরে গুঁড়া ২ টেবিল চামচ, ১ টেবিল চামচ গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি, ফ্রেশ ক্রিম, নুন এবং চিনি স্বাদ অনুযায়ী।

পদ্ধতি :শাহী মালাই পনির তৈরি করতে প্রথমে দুধ থেকে পনির বানিয়ে নিন, আপনি পনির বাইরে কিনেও আনতে পারেন, পনির গুলিকে সমান টুকরোতে কেটে নিন, এবং কড়াইয়ে তেল দিয়ে পনির গুলি হালকা ভেজে নুন জলে ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর তেল দিয়ে পেয়াঁজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা পনির গুলি যোগ করুন এবং একে একে কাজু বাদাম বাটা, ফ্রেশ ক্রিম, এবং ছানা মিশিয়ে দিন, এবার একটিকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষন হালকা আঁচে রান্না করতে থাকুন। স্বাদ বাড়াতে আপনি এতে একটু গুঁড়ো দুধ ও মেশাতে পারেন। এরপর এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা দিয়ে একটু রেখে নামিয়ে নিন। তৈরি আপনার শাহী মালাই পনির।

About Post Author