Home » ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পাটিয়ালি

ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পাটিয়ালি

সময় কলকাতা ডেস্ক, ৩১ মে : সপ্তাহ শেষে রবিবার মানেই বাঙালির ঘরে মাংস। বাঙালি বলে কি সব সময় মাছ ভাত খাবে তাই কি হয় ?  তাই রবিবারের দুপুরে জমিয়ে রান্না করা হয় মাংস। তার মধ্যে চিকেন সব থেকে বেশি রান্না করা হয় যেকোন ঘরে। কারণ খাসির মাংস অনেকে পছন্দ করেন না। আবার এদিকে মুরগির মাংসের রোজ এক ঝোলও খেতে ভালো লাগেনা।  তাই পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন চিকেন পাটিয়ালি। ছোট থেকে বড়ো, সবাই চেটেপুটে খাবে চিকেন পাটিয়ালি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ : 

এই চিকেন পাটিয়ালি তৈরি করতে আমাদের যেই উপকরণগুলি লাগবে সেগুলি হল, চিকেন,  পেঁয়াজ কুচি,  ক্যাপসিকাম কুচি,  রসুন কুচি,  লেবুর রস,  আদা বাটা,  রসুন বাটা, কাজুবাদাম বাটা,  টক দই,  গোটা জিরে,  কালো এলাচ,  ছোট এলাচ,  দারুচিনি,  লবঙ্গ, তেল, স্বাদ মত নুন এবং সামান্য চিনি,  ধনে  গুঁড়ো,  হলুদ গুঁড়ো,  লঙ্কার গুঁড়ো,  গোলমরিচ গুঁড়ো।

আরও পড়ুন   রণবীর-ঋত্বিককে দূরে সরিয়ে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে থাকছেন আয়ুষ্মান

পদ্ধতি :

প্রথমে মাংসগুলিকে পরিষ্কার জলে ভালো হবে ধুয়ে সেগুলিকে ভালোভাবে পিস করে নিতে হবে। এরপর মাংসটিকে লেবুর রস,  আদা বাটা,  রসুন বাটা,  নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কড়ায় তেল দিয়ে কুচো ক্যাপসিকাম এবং পেঁয়াজ গুলি ভালো করে ভেজে নিন এবং এটি আলাদা করে রেখে দিন। কড়াইয়ে আবার তেল দিয়ে গোটা জিরে,  কালো এলাচ,  ছোট এলাচ,  দারুচিনি,  লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিন এবং সঙ্গে দিয়ে দিন পেঁয়াজ কুচি ও রসুন কুচি।

এবার এটি একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে ধনে গুঁড়ো,  হলুদ গুঁড়ো,  লঙ্কারগুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশ্রণটি কষিয়ে নিতে হবে। এখনও হয়ে গেলে এবার ম্যারিনেট করার চিকেনগুলি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করুন। এর মধ্যে দই, সামান্য চিনি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটতে দিন। এবার ভালো করে ফুটতে শুরু করলে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুঁচি দিয়ে দিন এবং হালকা আচে এটিকে রান্না করতে থাকুন। এবার কিছুক্ষণ রেখে নামিয়ে নিন এবং গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এটি পরিবেশন করুন।

About Post Author