সময় কলকাতা ডেস্ক, ৩১ মে : কথাতেই আছে ‘সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়।’ ঠিক তেমনই দেখতে দেখতে আজ এক বছর পার হয়ে গেল। দিনটি ছিল ২০২২-এর ৩১ মে, আচমকা সংগীত জগতে নক্ষত্রপতন। চারিদিকে শুধু একটাই খবর কানে ভেসে উঠছিল, গায়ক কেকে আর নেই! গত বছর এই দিনেই কলকাতায় কনসার্ট করতে এসে জনপ্রিয় বলিউড গায়ক কেকে-র আচমকাই মৃ্ত্যু হয়েছিল। কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। অসাধারণ প্রতিভা ও ব্যক্তিত্বের সঙ্গে তিনি সকলের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রায় ১১ টি ভাষায় ৩৫০০ টি জিঙ্গলসে কন্ঠ দিয়েছিলেন কেকে। এছাড়াও বিজ্ঞাপনেও তিনি কণ্ঠ দিয়েছেন। ঠিক এক বছর আগে এই দিনটাতেই সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন কেকে। মৃত্যুর খবর শুনে কলকাতায় ছুটে আসে তাঁর পরিবার। এক নিমেষেই খালি হয়ে যায় স্ত্রী জ্যোতির জীবন। সেই স্কুল জীবন থেকে তিনি ছিলেন একমাত্র কেকে-র সঙ্গী।

কিভাবে কেকে ও জ্যোতির লাভস্টোরির সূত্রপাত ঘটেছিল?
কেকে ওরফে কৃষ্ণ কুমার কুন্নাথ একবার কপিল শর্মার শোয়ে এসে নিজের প্রেমজীবনের কথা সবাইকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, জ্যোতির সঙ্গে পরিচয় সেই ষষ্ঠ শ্রেণী থেকে। সেই সময় তাঁর মনে জ্যোতির জন্য বিশেষ অনুভূতি তৈরী হয়। তাই দেরি না করে সরাসরি জ্যোতিকে তাঁর মনের কথা জানিয়ে দেন। ছেলেবেলা থেকেই জ্যোতির সঙ্গে প্রেম। পরবর্তীকালে তাঁকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেন কেকে।

বিয়ের আগে পর্যন্ত বেকার ছিলেন কেকে। বেকার অবস্থায় বিয়ে না দেওয়াই শ্বশুর বাড়ির কথায় একপ্রকার বাধ্য হয়ে তাঁকে সেলসম্যানের কাজ শুরু করতে হয়।কিন্তু, বিয়ের কিছু মাসের মধ্যে তিনি চাকরি ছেড়ে দেন। তারপরেই সংগীত গায়ক হিসাবে তিনি নিজের কেরিয়ার শুরু করেন। স্ত্রী আর শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণাতেই সংগীতজগতে মনোনিবেশ করেন কেকে।
আরও পড়ুন ‘মুসলিমদের ঘৃণা করা বর্তমানে ফ্যাশন’, বিস্ফোরক মন্তব্য অভিনেতা নাসিরুদ্দিন শাহের

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল কেকে-র ডেবিউ অ্যালবাম ‘পল’। ব্যাস তারপর থেকেই তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি বারবার এ কথা স্বীকার করেছিলেন তাঁর স্ত্রী যেকোন পরিস্থিতিতে তাঁর পাশে ছিল। এমনকি দিল্লি থেকে মুম্বাই আসার জন্য তাঁকে সাহস জুগিয়েছিলেন তাঁর স্ত্রী। জীবনের কঠিন সময় সর্বদা বন্ধুর মতো পাশে পেয়েছেন জ্যোতিকে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র