Home » গরমে শরীরকে সুস্থ রাখতে চান ? তাহলে আজই পান করুন এই জুস গুলি

গরমে শরীরকে সুস্থ রাখতে চান ? তাহলে আজই পান করুন এই জুস গুলি

সময় কলকাতা ডেস্ক, ১ জুন : অনেক জায়গায় বৃষ্টি হলেও তার প্রভাব সেভাবে কোথাও পড়েনি। আবহাওয়া সেই গরমই থেকে গিয়েছে। তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি সবাই। এই গরমে শরীরের নানান রোগও বাসা বাঁধছে। এমনকী শরীরে জলের পরিমাণ কমে যাচ্ছে। ঘাম বেশি হলেই শরীর থেকে প্রয়োজনীয় সমস্ত মিনারেল বাইরে বেরিয়ে আসছে। তাই এই সময় শরীরের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। এমনকী গরমে শরীরকে ঠান্ডা রাখাটাও খুবই দরকারি। এই গরম থেকে মুক্তি পেতে আমাদের  ঠান্ডা পানীয় খাওয়া বরাবরের অভ্যাস। আর এই সব পানীয়গুলোর মধ্যে চিনির পরিমাণ বেশি থাকায় আমাদের রক্তের শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। যাদের সুগারের সমস্যা আছে তাদের এই ধরনের পানীয় গুলোর থেকে দূরে থাকাই শ্রেয়। কিন্তু কয়েকটি সবুজ সবজি আছে,যেগুলির জুস বানিয়ে খেলে গরমে শরীরকে  ঠান্ডা রাখা যায়।  তেমনি রক্তের শর্করার পরিমাণও বজায় থাকে। এতে শরীরও ভালো থাকে। এই তালিকায় রয়েছে-

পালং শাকের রস: পালং শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ডায়াবেটিস রোগীদের এর জন্য এটি খুবই উপকারী। এই সবুজ পালং শাক প্রায় খেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি জুস বানিয়েও আপনি খেতে পারেন।

নিম ও অ্যালোভেরা জুস: নিয়মের মধ্যে রয়েছে ফ্ল্যাভিনয়েড।  এই মিমের মধ্যে রয়েছে একাধিক গুন।প্রদাহ বিরোধী বৈশিষ্টও  আছে এই নিম এর মধ্যে।  এটি রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে তাই রোজ নিম পাতার জুস খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী।আর অপরদিকে অ্যালোভেরা এর মধ্যে আছে গ্লুকোম্যানান, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে  কাজে আসে।

করলার জুস: করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড- পি। যা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী একটি জিনিস। এই করলার জুস রোজ সকালে খালি পেটে খাওয়া অভ্যেস করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

 

আমলার রস: আমলার রস ডায়াবেটিস কন্ট্রোলে খুবই সাহায্য করে ও পেটও ঠান্ডা রাখতে সাহায্য করে। এখন বাজারে রেডিমেড জুস কিনতে পাওয়া যায়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই জুসের সাথে মধু মিশিয়ে খেতে পারেন।

আরও পড়ুন   আজকের দিনের গুরুত্ব :আজকের দিনটিতে কী ঘটেছিল?

বাঁধাকপির জুস: বাঁধাকপির জুসও খেতে অনেকটাই ভালো,  এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার। এটি রক্তের সরবরাহ পরিমাণ নিয়ন্ত্রণ রাখে। যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের এই জুস থেকে দূরে থাকাই ভালো।

About Post Author