Home » জন্মদিনের দিনের দিন জাহিরকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোনাক্ষী

জন্মদিনের দিনের দিন জাহিরকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোনাক্ষী

সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : বর্তমানে সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোনাক্ষী সিনহা। পরপর অনেক ছবিতেই তিনি সাফল্য পেয়েছেন। এখন সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ ‘দহাড়’। ইতিমধ্যেই, অনেকের প্রশংসা পেয়েছে এই সিরিজটি। এছাড়াও সব থেকে বড় খবর নিজের একটি ফ্ল্যাটও কিনেছেন অভিনেত্রী। ফ্ল্যাটের এখনও গৃহ প্রবেশ হয়নি। এই সবেরই মাঝে আরও এক সুখবর। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহার সম্পর্ক নিয়ে। এতদিন তিনি মুখে কুলুপ এঁটেই ছিলেন। কিন্তু,  এবার ধোঁয়াশা মুক্ত হল তাঁদের এই সম্পর্কের রহস্য। অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে “আই লাভ ইউ” বললেন জাহির। তার উত্তর কি দিলেন অভিনেত্রী?

সোনাক্ষী সিনহার ৩৬ তম জন্মদিনে সবার প্রকাশ্যে প্রেম নিবেদন করলেন জাহির আর সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি। সোনাক্ষীর সাথে প্রায় অনেক কয়টি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে ও সেখানে লেখেন,  ” লোক তো কথা বলবেই,  কিন্তু তুমি একদম আমার ওপর ভরসা করতে পারো, তুমি তোমার গোটা পৃথিবীটা দেখ, তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক, আই লাভ ইউ।”

জাহিরের এই সোজা সাপটা পোস্টের উত্তরে সোনাক্ষী একটি লাভ ইমোজি পোস্ট করেন। তাঁদের সম্পর্ক শুরু হয় ঈদের দিন সলমন খানের বোনের বাড়ির অনুষ্ঠান থেকে। সেই থেকে কিছুটা জল্পনা থাকলেও এবার শিলমোহর দিলেন দুজন তাঁদের  সম্পর্ক নিয়ে।

আরও পড়ুন   ঈশ্বর সকলকে রক্ষা করুক! ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় শোক জ্ঞাপন সলমন খানের

জাহির ইকবাল বলিউডে একবার আত্মপ্রকাশ করেছিলেন এসকেএফ ফিল্মসের ব্যানারে। জাহিরের বোনের বিয়েতে মঞ্চে দেখে অভিভূত হয়েছিলেন সলমন। তারপরই তাঁকে একটি সিনেমাতে সুযোগ দেন তিনি। যদিও সিনেমাটি সেইভাবে হিট হয়নি। কিন্তু, সোনাক্ষীর সাথে এই সম্পর্কের তাগিদে বারবার শিরোনামে উঠে এসেছে জাহিরের নাম।

About Post Author