Home » সুইডেনে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কী কী থাকছে?কীভাবে বিজয়ী নির্ধারিত হবে?

সুইডেনে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কী কী থাকছে?কীভাবে বিজয়ী নির্ধারিত হবে?

সময় কলকাতা ডেস্ক, ৪ জুন : তথাকথিত রক্ষণশীলদের চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। এবার যে যৌনতাও প্রকাশ্য খেলা হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে!  সেক্স একটি খেলা যা প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে গণ্য এমনটাই জানান দিয়ে যৌনতা নিয়ে যাবতীয় রক্ষণশীলতা দূরে সরিয়ে দিচ্ছে সুইডেন। আগামী সপ্তাহে সুইডেনে আয়োজিত হতে চলা ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ একটি নতুন দিগন্ত খুলে দিতে চলেছে ।এখনও পর্যন্ত প্রথম ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটিতে বিভিন্ন দেশের কুড়িজন প্রতিযোগী নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি কী এবং কী কী বিষয় থাকছে প্রতিযোগিতায় এবং জয়-পরাজয় কিভাবে নিষ্পত্তি হবে জেনে নেওয়া যাক।

উল্লেখ্য,সুইডেন আনুষ্ঠানিকভাবে যৌনতাকে ক্রীড়া হিসেবে ঘোষণা করার পরে প্রথমবারের মতো যৌন প্রতিযোগিতার আয়োজন প্রস্তুত। যৌন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সেক্স সেশনে অংশ নেবেন যা দৈনিক ছয় ঘন্টা পর্যন্তও চলতে পারে।যৌন প্রতিযোগিতার বিজয়ীদের বিচারকদের একটি প্যানেল দ্বারা নির্ধারিত হবে এবং দর্শকরাও চূড়ান্ত সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করবে। ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি সুইডিশ সেক্স ফেডারেশনের তত্ত্বাবধানে ৮জুন অনুষ্ঠিত হতে চলেছে।

ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীরা কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন ছয় ঘণ্টার জন্য প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবে যার লড়াই চলবে ৪৫ থেকে ৬০ মিনিট পর্যন্ত । ইউরোপের বিভিন্ন দেশের প্রতিযোগীরা তাদের প্রতিভা এবং ক্ষমতা প্রদর্শনের জন্য ১৬টি ভিন্ন শাখায় মুখোমুখি হচ্ছে যেখানে বিচারকদের প্যানেলের পাশাপাশি দর্শকদের হাতেও বিজয়ী কে হবে তা নির্ধারণ করার চাবিকাঠি থাকছে।তবে বেশ কিছু নিয়মাবলী ও থাকছে  যা মেনে চলতে হবে  অংশগ্রহণকারীদের।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ক্যাটাগরি  রয়েছে, যার মধ্যে রয়েছে সিডাকসান বা প্রলুব্ধ করার মত বিষয় , বডি ম্যাসেজ, ইরোটিক বা কামনা-উদ্দীপক দিক অন্বেষণ , ওরাল সেক্স, মিলন বা পেনিট্রেসন , সহনশীলতা বা ধারণ ক্ষমতা , শারীরিক উপস্থাপনা ,বিভিন্ন ভঙ্গি কার্যকর করা, অবস্থান পরিবর্তনের সৃজনশীলতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্গাজমের সংখ্যা, শৈল্পিক পারফরম্যান্স এবং অঙ্গভঙ্গি রূপান্তর, এবং প্রতিযোগিতার সময় রক্তচাপ এবং হৃদস্পন্দন বাড়ানোর ক্ষমতা।অতিরিক্ত বিভাগগুলির মধ্যে রয়েছে সবচেয়ে সূক্ষ্ম এবং জটিল যৌন অবস্থান, একটি প্যানেল এবং দর্শকদের দ্বারা নির্ধারিত সবচেয়ে সৃজনশীল মেলবন্ধন , সবচেয়ে বেশি কার্যকলাপ প্রদর্শনকারী জুটি, কামসূত্রে শৈল্পিকতা এবং বিচারক ও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা। কিছুদিন আগে জনপ্রিয় হওয়া আমেরিকার এয়ার সেক্স চ্যাম্পিয়নশিপ এর মতই সাড়া ফেলতে পারে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ।

প্রতিযোগিতাকে তিনটি ধাপে বিভক্ত করা হয়েছে , প্রতিটি স্তরে এগিয়ে যেতে একটি নির্দিষ্ট সংখ্যক পয়েন্টের প্রয়োজন হয়।
অংশগ্রহণকারীরা প্রতিটি শৃঙ্খলায় ৫ থেকে ১০ পয়েন্ট অর্জন করতে পারে, যা জনসাধারণের ভোটের মিশ্রণ এবং পাঁচজন বিচারকের একটি প্যানেলের দ্বারা নির্ধারিত হবে। তবে জানা যাচ্ছে দর্শকদের বিচারে প্রাপ্ত পয়েন্টসের ৭০ শতাংশ নির্ধারিত হবে। সব মিলিয়ে, ইতিমধ্যেই আগ্রহ বাড়ছে  ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ ঘিরে।।

About Post Author