পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,৪ জুন : নির্বাক চলচ্চিত্র দেখেছেন? এই চলচ্চিত্রে ঋত্বিক চক্রবর্তী একটি মর্গের কেয়ারটেকার বা তত্ত্বাবধায়কের ভূমিকায় অভিনয় করেছেন আর যিনি কিনা সুস্মিতা সেনের মৃতদেহের প্রেমে পড়েছেন । তিনি মৃত সুস্মিতাকে তার জীবনের ভালবাসা রূপে স্বপ্ন দেখতে থাকেন।যেদিন তাকে তার আত্মীয়রা মর্গ থেকে নিয়ে যাবে, কিছু গুন্ডা মর্গে আসে এবং সুস্মিতার মৃতদেহ নিয়ে চলে যেতে চায়। যদিও চলচ্চিত্রটিতে গুন্ডাদের উদ্দেশ্য বিশেষভাবে স্পষ্ট করা হয়নি, তবে এর অন্তর্নিহিত অর্থ হল গুন্ডারা নেক্রোফিলিয়ার জন্য এরকম করেছিল । ঋত্বিক প্রতিবাদ করে এবং গুন্ডারা নির্দয়ভাবে তাকে পিটিয়ে হত্যা করে।নেক্রোফিলিয়া এমন একটি বিকৃত এবং অস্বাভাবিক যৌন অবস্থা যেখানে নেক্রোফিলিয়ার কারণে মৃতের সঙ্গে যৌনতায় যৌন সুখ অনুভব করে বিকৃত ভাবনায় আক্রান্ত মানুষটি । আর নেক্রোফিলিয়া সম্প্রতি আদালতের বিচার্য বিষয় হয়ে উঠেছে।নেক্রোফিলিয়ার বিরুদ্ধে আইন চাইছে আদালত। কারণ মৃতরা কথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না। সুতরাং, যারা কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলার জন্য বিষয়টিকে জীবিতদের উপর ছেড়ে দেওয়া হয়েছে।২০১৫ সালে কর্ণাটকের তুমাকুরু জেলায় ২১ বছর বয়সী এক মহিলাকে খুন এবং তারপর ধর্ষণ করা হয়েছিল।বিচারের পরে, দায়রা আদালত অভিযুক্তকে হত্যা এবং ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল।

অভিযুক্ত কর্ণাটক হাইকোর্টে দোষ মকুবের জন্য আবেদন করেছিল যেখানে বিচারক দুটি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন।অভিযুক্ত তখন একটি ডিভিশন বেঞ্চের সামনে আবেদন করে, আদালত খুনের অভিযোগ বহাল রাখে, কিন্তু তাকে “ধর্ষণ” এর অভিযোগ থেকে অব্যাহতি দেয়, জানায় যে লোকটি যা করেছিল তা ছিল নেক্রোফিলিয়ার নজির , যা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) কোনও বিধানের অধীনে অপরাধ নয়।আদালতের এই আদেশ এখন মানবদেহের মর্যাদার অধিকার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

“বিষয়টি আমাদের নজরে আনা হয়েছে যে বেশিরভাগ সরকারি ও বেসরকারি হাসপাতালে যেখানে মৃতদেহ বিশেষ করে যুবতীদের মৃতদেহ মর্গে রাখা হয়, সেখানে তাদের পাহারা দেওয়ার জন্য নিযুক্ত পরিচারক মৃতদেহের সাথে যৌন মিলন করে,” আদালত জানিয়েছে।আদালত আরও মন্তব্য করেছে যে,রাজ্য সরকার নিশ্চিত করেছে যে এই ধরনের অপরাধ আর ঘটবে না , ফলে মৃত মহিলাদের মর্যাদা ও সম্ভ্রম বজায় থাকবে।”দুর্ভাগ্যবশত, ভারতে, নেক্রোফিলিয়ার বিরুদ্ধে কোনও নির্দিষ্ট আইন নেই”, বিচারপতি বি বীরাপ্পা এবং বিচারপতি ভেঙ্কটেশ নায়েকের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভারতে নেক্রোফিলিয়াকে অপরাধীকরণের জন্য একটি নতুন আইন প্রণয়নের জন্য কেন্দ্রকে আহ্বান জানিয়ছে। বিতর্ক চলছেই।।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
বাংলা নববর্ষের ইতিহাস