সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : বর্তমান যুগে ইউটিউবারদের সংখ্যা অসংখ্য। আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে বেশি ফলোয়ার অর্জনকারী ইউটিউবার হলেন অজয় নগর। যিনি আমাদের কাছে ক্যারিমিনাতি নামে পরিচিত। গত ২ দিন আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যারা আহত এবং নিহত তাদের পরিবারের পাশে দাঁড়ালেন এবার ক্যারিমিনাতি । ক্যারিমিনাতি তাঁর “ক্যারিস লাইভ”-এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানসিকভাবে নয় আর্থিক দিক থেকে অসহায়দের পাশে থাকছেন তিনি।

বালেশ্বরের করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবার-পরিজনের পাশে থাকার জন্য ক্যারিমিনাতি তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ক্যারিস লাইভ’-এ কয়েক ঘন্টার একটি লাইভ করেন। গত শনিবার তিনি এই লাইভটি করেন।
প্রসঙ্গত, শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস। সামনে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। সূত্র অনুযায়ী মৃত্যু হয়েছে প্রায় ২৮০ জনের কাছাকাছি। প্রায় ১০০০ জন আহত হয়েছেন। আর এই দুর্ঘটনার কবলে পড়া সমস্ত মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নেন ক্যারি মিনাতি। তাঁর সাম্প্রতিক লাইভ এর মাধ্যমে যত টাকা উপার্জন করেন তিনি, তার পুরোটাই ওড়িশার মুখ্যমন্ত্রী দান তহবিলে দান করবেন বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, এই লাইভ থেকে ক্যারিমিনাতি প্রায় ১১ লাখ ৮৭ হাজার ৬১২ টাকা উপার্জন করেছেন । আর নিজের কাছে থাকা ১.৫ লাখ টাকা দান করেছেন। এই দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ভয়ানক দৃশ্য দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছিনা।যারা এই দুর্ঘটনার মধ্যে পড়েছেন তাদের সবার জন্য আমার সমবেদনা। যারা নিজের কাছের মানুষকে হারিয়েছেন তাদেরকেও আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এই সময়ে আমদের সবাইকে একত্রিত হতে হবে। মানবিকতার খাতিরে সবাইকে এক সঙ্গে লড়াই করতে হবে’।
আরও পড়ুন :মৃতের সঙ্গে যৌনমিলন ভারতে অপরাধ নয়, নেক্রোফিলিয়ার বিরুদ্ধে আইন চায় আদালত


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর