Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ  আজ  ৫  জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৬ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৫০৭ – ইংল্যান্ড ও নেদারল্যান্ডস এর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন।

১৬৬১ – আইজ্যাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।

১৮৭০ – তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।

১৯১৫ – ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান হয়।

১৯৭২ – সুইডেনের রাজধানী স্টকহোমে ‘জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন’ শুরু।

১৯৭২ – স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

১৯৮৩ – অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা। উগ্রপন্থী ৬’শ হিন্দু নিহত।

১৯৯৭ – আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২২ – চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন মারা যায়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

৪৬৯ খ্রীষ্টপূর্ব – সক্রেটিস গ্রিক দার্শনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৭২৩ – এডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক এদিন জন্মান।

১৮৬৫ – সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ-এর জন্মদিন আজ।

১৯০০ – দেনেশ গাবর, হাঙ্গেরীয়-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৫২ – মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এদিন জন্মান।

১৯৫৬ – স্বস্তিকা মুখোপাধ্যায় বাঙালি সঙ্গীতশিল্পীর জন্মদিন আজ ।

আরও পড়ুন    ছবি তুলতে কাছে ঘেঁষায় এক অনুরাগীকে ঠেলে সরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৮৯ – ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্ত আজকের দিনে প্রয়াত হন।

১৯৬৮ – আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট কেনেডি এদিন প্রয়াত হন।

১৯৯৬ – সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author