Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৬ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৭ তম দিন। দেখে নেওয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৮৪ – ভারতের সেনাবাহিনী সেদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।
১৯০৩ – হীরালাল সেন প্রথম আলিবাবা ও চল্লিশ চোর নামের থিয়েটার চলচ্চিত্রায়িত করেন এবং জবাকুসুম হেয়ার অয়েল’ আর ‘এডওয়ার্ডস টনিক’-এর ওপর বিজ্ঞাপনী ছবি তৈরি করেন।
১৯৩৬ – ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। ১৯৫৬ সালে এর পাশাপাশি আকাশবাণী হিসাবে পরিচিতি পায়।
১৯৮৩ – কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১৯৮৯ – সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত হয়।
১৯৯৪ – কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত হয়।

আরও পড়ুন   হালকা ঝালের জিভে জল আনা চিকেন মরিচ , জেনে নিন রেসিপি

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৫৯৯ – দিয়েগো বেলাসকেস, বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৭৯৯ – আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসাবে আখ্যায়িত আলেক্সান্দ্‌র পুশকিন-এর জন্মদিন আজ।
১৮৯৩ – ভারতপ্রেমিক, রবীন্দ্রস্নেহধন্য ও শ্রীনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমহার্স্ট এদিন জন্মান।
১৯১১ – ভারতের বাঙালি চর্মচিকিৎসক ও ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্ত-র জন্মদিন আজ।
১৯২৯ – সুনীল দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ এদিন জন্মান।
১৯৪০ – টাইগার ল্যান্স, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭০ – সুনীল জোশী, ভারতীয় ক্রিকেটারের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৬৭ – কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত আজকের দিনে প্রয়াত হন।
১৯১৯ – রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক এদিন প্রয়াত হন।
১৯৬৮ – রবার্ট এফ কেনেডি, আমেরিকান রাজনীতিক এবং আইনজীবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৭১ – ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা লাবণ্যপ্রভা দত্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৭২ – হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি এদিন প্রয়াত হন।
১৯৭৪ – বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর সুধীররঞ্জন খাস্তগীর-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author