Home » প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই বিনামূল্যে ১০ হাজার টিকিট বিতরণ আদিপুরুষের

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই বিনামূল্যে ১০ হাজার টিকিট বিতরণ আদিপুরুষের

সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : ‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। গোটা সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ছাপ পড়েছিল আদিপুরুষের। এমনকী ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত হানার অভিযোগও আসে। অভিযোগকারীরা এই মামলা আদালত পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। নতুন পোস্টার মুক্তি পাওয়ার পরেও পিছু ছাড়েনি বিতর্ক। এই ধরনের একাধিক সমালোচনা বিতর্কের মাঝে পড়তে হয়েছে ‘আদিপুরুষ’ কে। শেষমেষ সেসব বিতর্ককে পিছনে ফেলে প্রেক্ষাগৃহে মুক্তি দিন গুনছে প্রভাস ও কৃতি স্যানন অভিনীত ছবি ‘আদিপুরুষ’।

আগামী ১৬ই জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আর এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই অসম্ভব সারা জাগিয়েছে ভক্তমহলে। মুক্তির আগেই প্রায় ৮৫ শতাংশ টাকা আদায় করে নিয়েছে আদিপুরুষ। তাছাড়াও ছবি মুক্তির এক সপ্তাহ আগেই তেলেঙ্গানায় বিনামূল্য বিক্রি হল প্রায় দশ হাজার টিকিট। সূত্র মারফত জানা গিয়েছে, এই আদিপুরুষ সিনেমার পাশে এসে দাঁড়িয়েছেন কাশ্মীর ফাইলস এর অন্যতম প্রযোজক অভিষেক অগরওয়াল। তেলেঙ্গানার মানুষদের বিনামূল্যে ১০ হাজারটি টিকিট বিতরনের সিদ্ধান্ত তারই নেওয়া।

আরও পড়ুন     শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার অভিষেককে তলব ইডির

এত বিতর্কের পরেও সমস্ত মানুষের কাছে যেন এই ছবিটি পৌঁছে যায় এবং সাফল্য অর্জন করে, এই উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কিন্তু, বিনামূল্যে টিকিট পাওয়ার কয়েকটি শর্তও তিনি রেখেছেন। যা শুধুমাত্র রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়া, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সদস্যদের জন্যই বরাদ্দ থাকছে বলে তিনি জানান। এমনকী বলিউড অভিনেতা রণবীর কাপুর আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের উদ্দেশ্যে প্রায় দশ হাজারটি টিকিট ক্রয় করতে চলেছেন। এমনটাই খবর পাওয়া যায় বাণিজ্য-বিশারদ তরণ আদর্শ-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।

About Post Author