Home » এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি-রাঘব, কোথায় বাজবে বিয়ের সানাই?

এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি-রাঘব, কোথায় বাজবে বিয়ের সানাই?

সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : বলিউডের অন্যতম লাভ বার্ডস হিসাবে পরিচিত পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জুটি। সমস্ত গুঞ্জনকে পিছনে সরিয়ে গত ১৩ মে আংটি বদল করেছেন রাঘব ও পরিণীতি। বাগদান পর্ব সেরে ফেলার পর রাতারাতি ভাইরাল হয়েছিল তাঁদের সেই ছবি। তাঁদের বিয়ে এখন টক অফ দ্যা টাউন। সম্প্রতি, উঠে এল এই জুটির বিয়ের খবর। সূত্র মারফত জানা গিয়েছে, এই জুটি বিয়ে করতে চলেছেন উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টে। সুন্দর বাগান ও সঙ্গে সাজানো লেকে তাঁদের বিয়ের লোকেশন স্থির করা হয়েছে।

এই প্রাসাদটি অনেক সেলেবদের আকর্ষণ করেছে। কিয়ারা সিদ্ধার্থ থেকে শুরু করে ভিকি ক্যাটরিনা কাইফ, রাজস্থান ছিল সকলের পছন্দের লিস্টে।  গত ১৩ মে পরিবার- পরিজনদের সঙ্গে নিয়ে  আংটি বদল করেছেন এই জুটি। উক্ত অনুষ্ঠানে যোগদান করেছিলেন দিদি প্রিয়াঙ্কাও। পরিণীতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন, যে পরিমাণ ভালোবাসা আমরা দুজনে পেয়েছি, তাতে আমরা খুব খুশি। আমরা অনেক বড় পরিবার পেয়েছি। আমরা তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বাগদানের পরে এই জুটিকে অনেক বিতর্কের সম্মুখীন হতে হয়।কিন্তু, সেইসব নেতিবাচকতাকে পাত্তা না দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছেন যুগলে।

আরও পড়ুন   প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই বিনামূল্যে ১০ হাজার টিকিট বিতরণ আদিপুরুষের


সম্প্রতি, তাঁদের বাগদানের অনুষ্ঠানটি হয়েছিল দিল্লির কাপুরতলা হাউজে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরীওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ প্রমুখ। মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী। সেই মিষ্টি মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে ভক্তদের। বেশ কিছু বছর আগে বিদেশে একসঙ্গে পড়াশোনা করতে গিয়ে পরিচয় হয় তাঁদের। সেইখান থেকে শুরু হয় লাভ স্টোরি। আর খুব শীঘ্রই এই জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।

About Post Author