সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : বিরাট শোরগোল ছড়াল বিনোদন জগৎকে কেন্দ্র করে। ভোজপুরি গায়ক বাবুল বিহারি এবার পুলিশি হেফাজতে। একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের পর পুলিশ তাকে আইনি হেফাজতের অধীনে নিয়ে আসেন এবং সেখান থেকে বিচার বিভাগীয় দফতরে পাঠান। গায়কের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি ধর্ষিতা কিশোরীর কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন। আর এই ঘটনাটি ঘটে গুরগাঁও এর কাছে।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, বাবুল বিহারী দুই বছর আগে রাজীব নগরে থাকতেন। সেখানে একটি ১৩ বছর বয়সী কিশোরীর সঙ্গে বন্ধুত্ব হয় তার। সেই কিশোরীকে একদিন তিনি হোটেলেও নিয়ে যান। আর সেখানেই কিছু ছবি তিনি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।কিন্তু, ওই নাবালিকা লোকলজ্জার ভয়ে আগে থেকে কিচ্ছু জানাননি।অভিযুক্তের থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করেন তিনি। তবে ঘটনাটি বেশিদিন চাপা থাকেনি। তার পরিবার সমস্তটাই জানতে পারে। এরপর আক্রান্ত কিশোরীর পরিবার ওই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশের কাছে।
আরও পড়ুন ৩০ না পেরোতেই ত্বকে বলিরেখা? আজ থেকেই ভেজিটেবল জুস খান

এক পুলিশকর্তা জানায়, কয়েকদিন আগেই গায়ক তার ইন্সটাগ্রামে নাবালিকার ছবি পোস্ট করে। আর সেখান থেকে সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনাটি জানতে পারা যায়। অভিযুক্তের বিরুদ্ধে পকেসো ধারায় অভিযোগ করা হয়েছে।পুলিশ ওই ধর্ষিতাকে মনোবিদের কাছে পাঠান।এর পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের অধীনে ও অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পুলিশকর্তাদের মতে, অভিযোগ করার কিছু ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বাবুল বিহারীর আসল নাম অভিষেক। বয়স তার ২১ বছর। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে ২৭ হাজারের বেশি ফলোয়ার রয়েছেন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?