Home » ২৭ বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

২৭ বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : ৭১ তম বর্ষে পদার্পণ করল মিস ওয়ার্ল্ড  অর্থাৎ  বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। প্রত্যেক বছর নানান দেশের সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি বছরের ন্যায় এই বছরেও অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। আর সব থেকে চমকপ্রদ ব্যাপার এটিই যে, এবার এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে চলেছে ২৭ বছর পর ভারতের বুকে। ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে ভারতের সব জায়গায়।

১৯৫১ সাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। এই বিশ্ব সুন্দরীর খেতাবটি থেকে ভারতও পিছিয়ে নেই। ঐশ্বর্য রাই বচ্চন , প্রিয়াঙ্কা চোপড়া, মানসী চিল্লার প্রত্যেকেই এই খেতাব জিতেছেন। শুধুমাত্র রূপের ওপর বিচার করে নয় বরং গুন, বুদ্ধি এবং লক্ষ্য-এর ওপর বিচার করে এই খেতাব দেওয়া হয় বিজেতাদের।
বিচারকদের সিদ্ধান্তে যিনি সেরা তাকেই তুলে দেওয়া হয় এই খেতাব। আর চলতি বছরের শেষে ভারতে এই প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ অনেক বছর পর এই প্রতিযোগিতা ভারতের বুকে হওয়ার ফলে উদ্বেগ সবার মধ্যে।  ২৭ বছর আগে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতার জন্য ভালো মাপের প্রস্তুতি নিচ্ছে ভারত।

আরও পড়ুন    সরকারি হাসপাতালে ওষুধ বিতরণের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর

৮ ই জুন, নিউ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এই প্রতিযোগিতা ও সংস্থার চেয়ারপারসন এবং সিইও মিস জুলিয়া মোর্লে ৩০ বছর আগে ভারতে এসেছিলেন।  আর তখন থেকেই ভারতের প্রতি এক অন্য ভালোবাসা ছিল তাঁর। গত বছর অর্থাৎ, ২০২২ সালে বিশ্ব সুন্দরী হয়েছিলেন ক্যারোলিনা বিলাস্কা।  তিনিও উপস্থিত ছিলেন এই বৈঠকে। যেহেতু ভারতের বুকে প্রতিযোগিতাটি এই বছর হতে চলেছে তাই ভারতীয়দের নিয়ে অনেকটাই আশাবাদী অনুরাগীরা। মিস ওয়ার্ল্ড কে হতে চলেছেন, এই নিয়ে এখন থেকেই উদ্বেগের শেষ নেই সবার মধ্যে। শুধু সময়ের অপেক্ষা।

About Post Author