সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : অনির্বাণ চক্রবর্তী ওরফে একেন বাবু ইতিমধ্যে এক জনপ্রিয় অভিনেতা। ছোটো থেকে বড় সবার কাছেই এক পরিচিত মুখ। তার অভিনয় সত্ত্বা নজর কেড়েছে আট থেকে আশি সবারই। এর আগে একাধিক সিনেমা, সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি ফেলুদা চরিত্রের সঙ্গে জটায়ু চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে এসব কিছু ছেড়ে তিনি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছেন একেনবাবু চরিত্রের জন্য। কিন্তু, এবার তাঁকে দেখা যাবে একদম নতুন এক অবতারে, নতুন চরিত্রে। খুব তাড়াতাড়ি দর্শকদের সামনে আমাদের প্রিয় একেনবাবু কে নতুন ভাবে আনতে চলেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। হইচই প্ল্যাটফর্মের একটি নতুন সিরিজে কাজ করছেন অনির্বাণ। উল্লাস মল্লিকের উপন্যাস ‘ডুগডুগি’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ।

এই সিরিজের পরিচালক জয়দীপ বলেন, ‘অনির্বাণ যে অন্য মাপের একজন অভিনেতা সে নিয়ে আমার কোন সন্দেহ নেই। তাঁর অভিনয়সত্তা যে সুন্দর তা আপনারা সবাই জানেন। বরাবর ওকে নিয়ে আমার একটু অন্যরকম কাজ করার ইচ্ছা ছিল।যখন আমি উপন্যাসটি প্রথম পড়ি তখন অনির্বাণের কথাই প্রথম আমার মাথায় আসে’। সিরিজের গল্প নিয়ে সেইরকমভাবে মুখ খোলেননি পরিচালক। তবে অনির্বাণকে যে একদম নতুন এক চরিত্রে দেখা যাবে সেটি তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট।
আরও পড়ুন ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, কোথায় এবং কখন ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়?

প্রসঙ্গত, ‘ডুগডুগি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অবনীশ। আর সেই অবনীশকে বড় পর্দায় ফুটিয়ে তোলা নিয়ে অনির্বাণ তার মতামত হিসাবে বলেন, ‘এই চরিত্রটা অতি সাধারন, এতটাই সাধারণ যে অনেকের চোখে পড়েনা। এক মফস্বল এলাকা থেকে কলকাতায় কাজ করতে এসে একজন সাধারন মানুষের জীবন যে কিভাবে পাল্টে যায় সেই পরিবর্তনের চিত্রটি দৃশ্যে ফুটিয়ে তোলা হবে। এই চরিত্রটি সম্পূর্ণ অন্য ধরণের একটি চরিত্র। শুটিং চলছে জোর কদমে।অনির্বাণ ছাড়াও এই সিরিজে কাজ করছেন বিশ্বনাথ বসু, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে, অতনু বর্মণ, রায়াতি ভট্টাচার্য এর মত অভিনেতা- অভিনেত্রীরা।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?