সময় কলকাতা ডেস্ক,১২ জুনঃ রবিবার অর্থাৎ ১১ জুন থেকেই ভারতের বাজারে শুরু হয়ে গিয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির টিকিটের অগ্রিম বুকিং। আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও বিদেশে অনেক আগে থেকেই ‘আদিপুরুষ’ ছবির টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। রবিবার ‘পিভিআর’ ও ‘আইনক্স’-এ ৭ হাজার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে সিনেপলিসে বিক্রি হওয়া টিকিটের পরিমাণ ৩৬০০ টাকা।
আরও পড়ুন প্রকাশ্যে ‘আদিপুরুষ’-এর নতুন পোস্টার

আগামী ১৬ই জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আর এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই অসম্ভব সারা জাগিয়েছে ভক্তমহলে। মুক্তির আগেই প্রায় ৮৫ শতাংশ টাকা আদায় করে নিয়েছে আদিপুরুষ। তাছাড়াও ছবি মুক্তির এক সপ্তাহ আগেই তেলেঙ্গানায় বিনামূল্য বিক্রি হল প্রায় দশ হাজার টিকিট। সূত্র মারফত জানা গিয়েছে, এই আদিপুরুষ সিনেমার পাশে এসে দাঁড়িয়েছেন কাশ্মীর ফাইলস এর অন্যতম প্রযোজক অভিষেক আগরওয়াল। তেলেঙ্গানার মানুষদের বিনামূল্যে ১০ হাজারটি টিকিট বিতরনের সিদ্ধান্ত তারই নেওয়া।
আরও পড়ুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই বিনামূল্যে ১০ হাজার টিকিট বিতরণ আদিপুরুষের
এত বিতর্কের পরেও সমস্ত মানুষের কাছে যেন এই ছবিটি পৌঁছে যায় এবং সাফল্য অর্জন করে, এই উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু, বিনামূল্যে টিকিট পাওয়ার কয়েকটি শর্তও তিনি রেখেছেন। যা শুধুমাত্র রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়া, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সদস্যদের জন্যই বরাদ্দ থাকছে বলে তিনি জানান। এমনকী বলিউড অভিনেতা রণবীর কাপুর আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের উদ্দেশ্যে প্রায় দশ হাজারটি টিকিট ক্রয় করতে চলেছেন। এমনটাই খবর পাওয়া যায় বাণিজ্য-বিশারদ তরণ আদর্শ-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। আর তারপরই ‘আদিপুরুষ’-এর মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার তরফে জানানো হয়েছে, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁরা এই অভিযোগ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে জানিয়েও কোনও উত্তর মেলেনি।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে