Home » লক্ষ্য ৪৪৪, ক্রিকেট ইতিহাসে নজির হবে কিনা বলবে পঞ্চম দিনের ওভাল

লক্ষ্য ৪৪৪, ক্রিকেট ইতিহাসে নজির হবে কিনা বলবে পঞ্চম দিনের ওভাল

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১১ জুন : ১৪৬ বছর ধরে চলতে থাকা ক্রিকেট ইতিহাসে নজির নেই। চতুর্থ ইনিংসে ৪৪৪ রানের লক্ষ্য তাড়া করে সফল হওয়ার কোনও নজির নেই টেস্ট ক্রিকেটে। ক্রিকেট ইতিহাস বলছে, চতুর্থ ইনিংসে ৪১৮ রান করে জেতার ক্যারিবিয়ান নজির রয়েছে। চারবার ৪০০ রানের ওপরে চতুর্থ ইনিংসে করে ম্যাচ জেতার ইতিহাস আছে। এই চারবারের মধ্যে ক্রিকেট ইতিহাসে নজির আছে,১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার উইকেট খুইয়ে ৪০৬ রান তুলে ম্যাচ পকেটে ভরেছিল ভারতীয়রা। ক্রিকেট ইতিহাসে নজির না থাকলেও আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকরা।আশা, যদি অবিশ্বাস্য কোনও জাদুকাঠির ছোঁয়ায় বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুররা বাকি প্রয়োজনীয় ২৮০ রান তুলে ফেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে যেভাবে ওভার কিছু চার রান করে ৪৪৪ রানের লক্ষ্য ভারত তাড়া করছে তা দেখে স্বপ্ন দেখতে শুরু করেছে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ। স্বপ্ন  নতুন ক্রিকেট ইতিহাসের।

অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৭০ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষনা করার পরে ৪৪৪ রানের লক্ষ্য সামনে রেখে দুর্দান্ত শুরু করেন রোহিত – শুভমান। শুভমান গিলের আউটের পেছনে আম্পায়ারের ভূমিকা অনস্বীকার্য। রিকি পন্টিং বলেছেন দেখে মনে হয়েছে গ্রিনের ধরা ক্যাচে বল মাটি ছুঁয়েছে। তবুও তৃতীয় আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলব্যারো আউটের সিদ্ধান্ত ঘোষণা করেন যা প্রযুক্তির যুগে অত্যন্ত দুর্ভাগ্যজনক। চমৎকার খেলতে থাকা রোহিত একটি বাড়তি ঝুঁকিপূর্ণ সুইপে লেগ বিফোর হওয়ার পরেই ফেরেন পুজারা। এরপরে অবিচ্ছিন্ন চতুর্থ জুটিতে ভরসা যোগাচ্ছেন বিরাট -রাহানে। সারাদিনে ২৮০ করতে হবে। অর্থাৎ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে জয়ের সম্ভাবনা কিছুটা থাকলেও ড্র হওয়ার সম্ভাবনা  খুব ক্ষীণ। ক্রিকেট ইতিহাসে না থাকুক, রেকর্ড তো হয় ক্রিকেট ইতিহাসে নজির ভেঙেই। প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছেন রাহানে, জাদেজা ও শার্দুল – দ্বিতীয় ইনিংসে তার পুনরাবৃত্তি ঘটুক চাইছেন ভারতীয় দলের ফ্যানরা।বিরাট কোহলির ছায়া পঞ্চম দিনে বিরাট থেকে বিরাট তোর হয়ে উঠুক কামনা করছেন ভারতীয় সমর্থকরা ।আশার কথা, পিচ এখনও ব্যাটিং উপযোগী।পঞ্চম দিনে ওভালে ভারতীয় ব্যাটিংয়ের নবজাগরণ ঘটুক, আশায় বুক বেঁধে নতুন ইতিহাসের স্বপ্ন দেখছে ভারত ।।

আরও পড়ুন : ফিরেছেন পরিচালকের চেয়ারে! এক বছরের মধ্যে ৭ টি ছবি মুক্তি পাবে, জানিয়েছেন করণ জোহর

About Post Author