সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ মঙ্গলবার ছিল পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলার রায় ঘোষণা। শুক্রবার এবং সোমবার এই মামলার শুনানি হয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তারপরই পঞ্চায়েত মামলায় রায়দান স্থগিত রাখা হয়েছিল। এদিক পঞ্চায়েত মামলায় আদালতের রায়ের অপেক্ষা করছিল, শাসক থেকে বিরোধী— সমস্ত পক্ষই। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ আদালত এই মামলার রায় ঘোষণা করে। এদিন পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই মত দিল কলকাতা হাই কোর্ট। বিশেষ করে রাজ্যের ৭টি স্পর্শকাতর জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়ে আদালত বলেছে, ভয়মুক্ত পরিবেশের জন্য কমিশনের উচিত কেন্দ্রীয়বাহিনীর সাহায্য নেওয়া। তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে নির্দেশ দিলেও মনোনয়নের সময়সীমা নিয়ে কোনওরকম হস্তক্ষেপ করেনি হাই কোর্ট। মনোনয়নের সময়সীমা বৃদ্ধি করা হবে কি না, সেই সিদ্ধান্তের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছাড়ল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন? আজ থেকেই পাতে পড়ুক এই খাবার

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে সোমবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা করছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে,ভোট ঘোষণা হতেই মনোনয়নের সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তারই পরিপ্রেক্ষিতে এবার পঞ্চায়েত মামলার শুনানিতে মনোনয়ন জমার দিন বাড়ানোর ব্যাপারে মতামত জানাল রাজ্য নির্বাচন কমিশন। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আদালত যদি বলে তাহলে ১৫ জুনের বদলে ১৬ জুন পর্যন্ত মনোনয়নের সময়সীমা বাড়ানো যেতে পারে। এর চেয়ে বেশি বাড়ালে সামগ্রিক নির্বাচন নির্ঘণ্ট ওলটপালট হয়ে যেতে পারে। শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কমিশনকে বলেছিল, মনোনয়ন পর্বের সময়সীমা বাড়ানো যায় কিনা তা ভেবে দেখা হোক। সোমবারের শুনানিতে কমিশন জানিয়েছে, একদিন তা বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন মনোনয়ন ঘিরে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, অভিযোগের তির আইএসএফের দিকে

এদিন পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়েছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর পর্যবেক্ষণ, আগের বারের তুলনায় মনোনয়ন পেশের সময় কম। প্রতিদিন ৪ ঘণ্টা মনোনয়ন পেশের জন্য অপর্যাপ্ত। এ প্রসঙ্গে কমিশন বলেন, মনোনয়নের সময় চাইলে একদিন বাড়ানো যেতে পারে। প্রত্যুত্তরে বিচারপতি বলেন, সে ক্ষেত্রে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করাতে হবে। এদিন কমিশনের পক্ষ থেকে বলা হয়, অতীতেও সাত দিনের মনোনয়ন পর্বে নির্বাচন হওয়ার রেকর্ড বাংলায় রয়েছে। এবার যে প্রথম হচ্ছে তা নয়। এদিন আদালতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অন্যতম মামলাকারী। শুভেন্দুর মূল আর্জি মনোনয়নের সময় বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো হোক। কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে আর্জি জানিয়েছিল কংগ্রেসও।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?