Home » দেবরাজকে ১৫০ পাতার চার্জশিট, খারিজ জামিনের আবেদন

দেবরাজকে ১৫০ পাতার চার্জশিট, খারিজ জামিনের আবেদন

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা : তোলাবাজির বিশদ তদন্তের নথি স্বরূপ ১৫০ পাতার চার্জশিট তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী নামে। চার্জশিট পেশ হওয়ার পরে বৃহস্পতিবার বারাসাত আদালতে স্পেশাল পাবলিক প্রসিডিউটার বিভাস চ্যাটার্জী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যর  ভিত্তিতে সিন্ডিকেট ক্রাইম ও এক্সটরশনের(তোলাবাজির ) বিভিন্ন দিক থেকে চার্জশিট পেশ করা হয়েছে। অদিতি মুন্সির স্বামী ও একদা দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার হওয়ার ৩৫ দিনের মাথায় দেড়শ পাতার চার্জশিট পেশ করেছে  তদন্তকারী দল। উল্লেখ্য, তোলাবাজি ও মানুষকে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অভিযোগ হওয়ার পর পালিয়ে ছিলেন অভিযুক্ত। এই চার্জশিটে উল্লেখ করা ১১ জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে  সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন তদন্তকারী দল যার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর । অন্যদিকে, বৃহস্পতিবার  চার্জশিট পেশ হওয়ার সময় দেবরাজের আইনজীবীরা আবার জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দেবরাজ চক্রবর্তী এর জামিনের আবেদন খারিজ করে দেয়।।

About Post Author