সময় কলকাতা ডেস্ক,১৫ জুনঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ‘লু’ বইছে। কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র দাবদাহের মাঝেই পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। তারই মধ্যে ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। যার জেরে বিকেলের মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই গুমোট ভাব বজায় রয়েছে। যার কারণে ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৪ থেকে ৮৫ শতাংশ।
আরও পড়ুন রেস্তোরার স্টাইলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন পপকর্ন

পূর্বাভাস বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। যার কারণে আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে ভারি বৃষ্টি শুরু হয়েছে।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী