Home » দফায় দফায় লোডশেডিং, কামারহাটি সিইএসসি দফতরে বিক্ষোভ

দফায় দফায় লোডশেডিং, কামারহাটি সিইএসসি দফতরে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক,১৬ জুন : লোডশেডিং নিয়ে জেরবার কলকাতা শহর ও শহরতলি।লোডশেডিং নিয়ে সিইএসসি যাই দাবি করুক, যতই গ্রাহকের ওপরে দোষ চাপাক মানুষের ক্ষোভ প্রশমিত হচ্ছে না।জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এবার লোডশেডিং নিয়ে বিক্ষুব্ধ হয়ে গ্রাহকেরা প্রতিবাদ জানাতে কার্যত চড়াও হল কামারহাটি সিইএসসি-র দফতরে।

শুক্রবার দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার জেরে ক্ষিপ্ত হয়ে বেলঘরিয়ার দেশপ্রিয় নগর এলাকার সাধারণ মানুষ একজোট হয়ে  প্রতিবাদ জানাতে থাকে কামারহাটি সিইএসসির দফতরে। লোডশেডিং থাকার সমস্যার কথা বারবার ফোন করে জানানোর চেষ্টা করা হলেও কোনো রকম  সহযোগিতা পাওয়া যাচ্ছে না, সংস্থার বিরুদ্ধে অভিযোগে মুখর সাধারণ মানুষ। এদিন তারা একজোট হয়ে কামারহাটি সিএসসি অফিসে  বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের একটাই  তাদের এই প্রখর গরমের মধ্যে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তিলোত্তমা কলকাতা ও শহরতলি জুড়ে দফায় দফায় লোডশেডিং-এর জেরে জেরবার হয়েছে মানুষ।অতঃপর সিইএসসি যুক্তি দেখিয়েছে, যা হচ্ছে তাকে লোডশেডিং নয় বরং ফিউসিং বলা যায় এবং এজন্য আইনভঙ্গকারী তুলনামূলক আর্থিক বিত্তশালী গ্রাহকের ঘাড়ে দোষ চাপিয়েছে সংস্থা। তাদের বক্তব্য, মার্চ-এপ্রিল-মে মাসে ৪৫০০০ এসির নতুন লাইনের আবেদন জমা পড়লেও ১,৫০,০০০ এসি এই তিনমাস সময়কালে বিক্রি হয়েছে। ফলে মানুষ বাড়তি এসি নিচ্ছেন আবেদন না করেই এবং এরফলেই বিপর্যয় দেখা দিচ্ছে। সংস্থা যাই বলুক, গরমে জেরবার মানুষ ধৈর্য ধরে রাখতে নারাজ। তারা সরাসরি বিক্ষোভ দেখাচ্ছে বিদ্যুৎ বন্টনকারী সংস্থায়।।

আরও পড়ুন :অবশেষে ‘বোধোদয়’ দিল্লি পুলিশের,বাহুবলী ব্রিজভূষণের বিরুদ্ধে পেশ চার্জশিট

 

About Post Author