Home » সপ্তাহান্তের মধ্যাহ্ন জনে রেঁধে ফেলুন নবাবি-ঘরানার স্বাদে দরবারি মটন

সপ্তাহান্তের মধ্যাহ্ন জনে রেঁধে ফেলুন নবাবি-ঘরানার স্বাদে দরবারি মটন

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন: রবিবারের দুপুর মানেই বাঙালির কাছে একথালা ভাত আর সঙ্গে মাংসের ঝোল যেন এক স্বর্গীয় সুখ। আর সেই মাংস যদি খাসির মাংস হয় তাহলে তো কোন কথায় নেই। নবাবি-ঘরানার রান্নার কথা যদি মাথায় আসে তাহলে সবার আগে চিরকাল মটনের এই পদটির কথা মাথায় আসে। শোনা যায়,মুঘল রাজা আকবরের অত্যন্ত প্রিয় পদ ছিল এই দরবারি মটন। ঝোল বা কষা ছাড়াও আর এক প্রকারের মটনের পদ রেস্তরাঁ থেকে হেঁশেল সর্বত্রই জনপ্রিয়। তা হল এই দরবারি মটন। তাই এই মটনের স্বাদ নিতে চটজলদি জেনে নিন এর রেসিপি-


উপকরণ :

খাসির মাংস-৫০০গ্রাম

টক দই: ১ কাপ
চারমগজ- ১ টেবিল চামচ
পোস্ত: ১ টেবিল চামচ
খোয়া ক্ষীর: আধ কাপ
চিনি: আধ চামচ
কাজু: ১০ টা
পেঁয়াজ বাটা ও কুঁচনো- ২টি
রসুন বাটা-আধ টেবিল চামচ

আরও পড়ুন   সপ্তাহান্তে নৈশভোজে বানিয়ে ফেলুন ডিমের কাশ্মীরি কোরমা


আদা বাটা- আধ টেবিল চামচ
টমেটো বাটা- আধ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো: পরিমাণমতো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: সামান্য পরিমাণ
গরম মশলা গুঁড়ো: দেড় চা চামচ
সাদা তেল: ১ টেবিল চামচ
ঘি: ১ টেবিল চামচ
ধনেপাতা কুঁচি: গার্নিশিং এর জন্য
ফ্রেশ ক্রিম- হাফ কাপ


রন্ধন পদ্ধতি
বাজার থেকে ৫০০ গ্রাম মাংস কিনে আনুন। এরপর সেই মাংস ভালো করে ধুয়ে নিন। এবার মাংসগুলিকে প্রেশার কুকারে ভরে সিটি দিয়ে সেদ্ধ করে রাখুন। এবার টক দই নিয়ে তাতে চিনি দিয়ে ফেটিয়ে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা মাখিয়ে ওই সিদ্ধ করা মাংস ম্যারিনেট করে রাখুন।এরপর কাজুবাদাম, চারমগজ ও পোস্ত একসঙ্গে মিক্সার গ্রাইন্ডার এর সাহায্যে বেটে নিন। এবার কড়ায় তেল ও ঘি সম পরিমাণে দিন। এরপর এতে কুচোনো পেঁয়াজ যোগ করুন। লালচে সোনালি করে ভেজে নিন পেঁয়াজগুলিকে। এবার এতে পেঁয়াজ বাটা যোগ করে অল্প কষে নিন। এর মধ্যেই ম্যারিনেট করা মাংস যোগ করুন। ভালো করে কষতে থাকুন। রান্না থেকে তেল ছাড়লে যোগ করুন খোয়া ক্ষীর অল্প জল বেরলে এতে ওই কাজুবাদাম-পোস্ত ও চারমগজ বাটা যোগ করে ফের কিছুক্ষণ কষুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু গ্রেভি রেখে নামিয়ে তাতে যোগ করুন ধনেপাতা কুচি। ব্যাস তৈরি দরবারী মটন এবার গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন।

About Post Author