Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯  জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭০ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৪৬৪ – ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

১৮২৯ – বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল।

১৮৬৭ – অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।

১৮৭৭ – ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।

১৯৫১ – নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।

১৯৫৩ – গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৯৬ – রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা-সভ্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯৭ – চ্যরিল নরমান হিঙ্ঘলিউড, ইংরেজ ভৌত রসায়নবিদ এদিন জন্মান।

১৯০১ – রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ-এর জন্মদিন আজ।

১৯০৩ – ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের একজন টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪৭ – আহমেদ সালমান রুশদি, বৃটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিকের জন্মদিন আজ।

১৯৬২ – আশিষ বিদ্যার্থী, ভারতীয় অভিনেতা এদিন জন্মান।

১৯৮৫ – কাজল আগরওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন  পঞ্চায়তের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পরিবহণ মন্ত্রী

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯০৭ – উমেশচন্দ্র দত্ত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ আজকের দিনে প্রয়াত হন।

১৯১৯ – অক্ষয় কুমার বড়াল, ঊনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবির প্রয়াণ দিবস আজ।

১৯৮১- ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

১৯৮২ – নলিনী দাস, ভারতের স্বাধীনতা সংগ্রামী এদিন প্রয়াত হন।

২০০৮ – বরুণ সেনগুপ্ত, ভারতীয় সাংবাদিক, কলকাতার বাংলা দৈনিক “বর্তমান”-এর প্রতিষ্ঠাতা এদিন প্রয়াত হন।

About Post Author