Home » মেদহীন পেট পেতে চান? ওজন কমাতে যে উপায়ে পনির খাবেন

মেদহীন পেট পেতে চান? ওজন কমাতে যে উপায়ে পনির খাবেন

সময় কলকাতা ডেস্ক, ২২ জুন : যারা নিরামিষ খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের শরীরে প্রোটিনের পরিমাণ ঠিক রাখতে পারে পনির। ক্যালোরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম। এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম ও সেলেনিয়াম যা শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্তু, ওজন কমাতে ডায়েট লিস্টে যেসব খাবার রাখবেন সেগুলি খেতে অনেকেই পছন্দ করেন না।কিন্তু, অনেকেরই অজানা সুস্বাদু খাবার খেয়েও আপনি আপনার ডায়েট কন্ট্রোল করতে পারেন। আপনি পনির দিয়ে তৈরি করে নিতে পারেন কয়েকটি সুস্বাদু খাবার, যা আপনার পেটকে তো খিদের থেকে মুক্ত রাখবেই।সেইসঙ্গে মেদহীন পেট  পেতেও সাহায্য করবে।

আরও পড়ুন   সকালে খালি পেটে মেথির জল খান, ডায়াবেটিস থেকে কোলেস্টেরল সবই থাকবে হাতের মুঠোয়


এক্ষেত্রে ১০০ গ্রাম পনিরের মধ্যে ১০ গ্রাম প্রোটিন থাকে। সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকারী এটি দীর্ঘক্ষণ আপনার পেটকে ভর্তি রাখতে সাহায্য করবে এবং বাইরের জাঙ্ক ফুড থেকে আপনাকে দূরে রাখবে। বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য পনির হল প্রোটিনের এক বিশাল উৎস। প্রোটিনের মধ্যে আছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। আর পনিরের এই গুনগুলিই আপনার শরীরকে ফ্যাট থেকে দূরে রাখে।


যেভাবে পনির খেলে আপনার ওজন কমবে
১) পনির কাঁচাই খাওয়া যায় তাই আপনি কাঁচা পনিরও খেতে পারেন। কিন্তু কাঁচা পনির স্বাদহীন হওয়ায় এটিকে আপনি তেলে ভেজে উপর থেকে গোলমরিচ, নুন, ধনে গুঁড়ো, গরম মশলা ছড়িয়ে খেতে পারেন।
২) সকালে ব্রেকফাস্টেও আপনি পনির খেতে পারেন। এর জন্য আপনি পনির দিয়ে স্যান্ডউইচ, পনিরের সবজি দিয়ে রুটি, পনিরের ভুরজি প্রভৃতি খেতেই পারেন এগুলি খেতে খুবই সুস্বাদু।

আরও পড়ুন   ত্বকের যত্ন থেকে শরীরের ব্যাধি, সর্বত্রই অ্যালোভেরা ব্যবহার করছেন? হতে পারে মারাত্মক বিপদ!


৩) আরও সুস্বাদু করে পনির খেতে হলে আপনি বানিয়ে নিতে পারেন পনিরের পরোটা। প্রথমে পনিরকে ভালো করে ম্যাশ করে তার মধ্যে সমস্ত রকম মশলা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর ময়দার ডো বানিয়ে তার ভেতর এই পনিরের মিশ্রণটি পূর দিয়ে হালকা তেলে পরোটা ভেজে খেতে পারেন, আচার ও টকদই সহযোগে এটি ভালো লাগে।
৪) পনিরের কাবাব বানিয়েও আপনি খেতে পারেন। কাবাবের জন্য উপযোগী বিভিন্ন মসলা এবং টক দই পনিরের সাথে মিশিয়ে স্টিকে গুঁজে উভয় দিক ভাল করে গ্রিল করে বানিয়ে নিন পনির কাবাব।

About Post Author