Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ২৩ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৪ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৫৩৬ – জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।

১৭৫৭ – ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু এবং ঐ যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন।

১৮৬০ – উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।

১৯২৬ – নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।

১৯৭৮ -অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।

১৯৭৮-সন্দীপ দত্তের উদ্যোগে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

১৯৮০ – ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন।

১৯৮৫ – টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৫৪ – স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৬৭ – হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ও ‘বঙ্গীয় শব্দকোষ’অভিধানের সংকলক এদিন জন্মান।

১৯১৬ – লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩৬ -পি. কে. ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।

১৯৪৮ – নবারুণ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক এদিন জন্মান।

১৯৫১ – রাজ বাব্বর, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন ওয়ার্নের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি দুই চিকিৎসকের

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯১৪ – ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্ম গুরু, দার্শনিক আজকের দিনে প্রয়াত হন।

১৯৫৩ – ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় পণ্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি) প্রতিষ্ঠাতার প্রয়াণ দিবস আজ।

১৯৮০ – সঞ্জয় গান্ধী, ভারতের রাজনীতিবিদ এবং ইন্দিরা গান্ধীর পুত্র এদিন প্রয়াত হন।

১৯৯০ – হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় কবি অভিনেতা ও রাজনীতিবিদ আজকের দিনে প্রয়াত হন।

About Post Author