সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন : এবার বাঙালিয়ানা খাবার ছেড়ে একটু অন্য রাজ্যের খাবারের দিকে নজর রাখব। আমাদের রাজধানী দিল্লিতেও অলিতে গলিতে অসংখ্য ফাস্টফুডের দোকান চোখে পড়ে আর সাথে নানান রকম খাবারেরও জুরি মেলা ভার। আজ সেই রকমই একটি দিল্লির জনপ্রিয় খাবার চিকেন চাঙ্গেজি এর রেসিপি শিখব। চিকেন চাঙ্গেজি স্বাদ অতুলনীয়। এই চিকেন চাঙ্গেজি আপনি যেকোন দিন বাড়িতেও বানিয়ে খেতেই পারেন।

উপকরণ
মুরগির মাংস ৭০০ গ্রাম
আদা বাটা ও রসুন বাটা ১ টেবিল চামচ
দই এক কাপ
লাল লঙ্কার গুড়ো ২ চা চামচ
আচারের তেল ও লেবুর রস এক চা চামচ
বড় সাইজের পেঁয়াজ কুচি ৩ টে
চাট মশলা ৩ চা চামচ
১৫-২০ টা কাজুবাদাম
২ টি টমেটো বাটা
২ চা চামচ ধনে গুঁড়ো
সাদা তেল
গরম মশলা গুঁড়া হাফ চামচ
এক কাপ দুধ
ফ্রেশ ক্রিম
কসুরি মেথি
ধনে পাতা কুচি
নুন স্বাদমতো

প্রণালী
প্রথমে মাংসটিকে রসুন বাটা, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, নুন, লেবুর রস, আচারের তেল মাখিয়ে ফ্রিজে ১ঘণ্টা রেখে দিন। এবার একটি কড়াই গরম করে কোন তেল না দিয়ে এই ম্যারিনেট করা মাংসটি দিয়ে নাড়তে থাকুন যতক্ষন না সব জল শুকিয়ে যায়।
আরও পড়ুন আটারলি বাটারলি গার্লের নেপথ্যের মানুষ আর নেই

অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে সেটিকে গরম করে নিন পেঁয়াজ কুচি ও কাজুবাদাম দিয়ে নাড়তে থাকুন। একটু ভাজা হলে এটি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিন। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে মাংস ও বাকি আদা রসুন বাটা দিয়ে দিন। এরপর এরমধ্যে টমেটো বাটা দিয়ে নাড়তে থাকুন। ধনেগুঁড়ো, পরিমাণমতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ১ চামচ চাট মশলা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। শেষে তেল বেরিয়ে আসলে এক কাপ দুধ যোগ করুন। দুধ একটু শুকিয়ে এলে গরম জল আর কাজু ও পেঁয়াজ বাটা দিয়ে দিন।এবার কড়াইটিকে দেখে ১৫ মিনিট হালকা আঁচে রান্না করতে থাকুন, রান্না হয়ে এলে ওপর থেকে কাসুরি মেথি, আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি