সময় কলকাতা ডেস্ক,২৬ জুনঃ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর বাড়িতে ঢুকতে না দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে অপনাম ও অবজ্ঞা করেছে শান্তনু ঠাকুর। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ গোপালনগরের ভান্ডারখোলাতে, শুভেন্দু অধিকারীর পাল্টা সভায় এভাবেই বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে আক্রমণ শানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সভামঞ্চ থেকেই তিনি বলেন, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আপনার যে শত্রু, সে যদি পুজো দিতে আসে সেই পুজোও যেন ঈশ্বর গ্রহণ করেন। গুরুচাঁদ ঠাকুরের সেই অনুজ্ঞা শান্তনু ঠাকুর মানেননি। গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

উল্লেখ্য, গত ১১ জুন ঠাকুরনগরে মতুয়াধামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশের সিট। এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে এই মামলার তদন্তে নিয়োগ করতে হবে বলে জানায় হাইকোর্ট। শান্তনু ঠাকুরের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঠাকুরবাড়িতে যাবেন, তার আগে থেকে কোনও খবর ছিল না। মন্দিরে তখন রথের মিটিং চলছিল। প্রচুর ভক্ত ছিল। সেইসময় প্রচুর পুলিশ নিয়ে অভিষেক সেখানে আসেন। এবং জোর করে মন্দিরে ঢুকতে চান। সেই কারণেই অশান্তির সৃষ্টি হয়। অনেক ভক্ত এই ঘটনায় আহত হয়েছেন।
আরও পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেলেন শান্তনু ঠাকুর

যদিও, মামলাকারীর এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেন অপর পক্ষের আইনজীবী। রাজ্যের তরফে এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, সেদিন দুই জায়গায় ঘটনা ঘটেছিল। এক ঠাকুরবাড়িতে ও দ্বিতীয় হাসপাতাল চত্বরে। অভিষেকের এই কর্মসূচি আগে থেকেই পুলিশের অনুমতি নেওয়া ছিল। অভিষেক সেদিন মন্দিরে শুধু প্রণাম করতে গিয়েছিলেন, কোনও অশান্তি করতে নয়। এতে কারওর প্ররোচনা ছিল না। সেই ঘটনার তদন্ত চলছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। শুনানি শেষে বিচারপতি মান্থা এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেন। রাজ্যের ডিজি মনোজ মালব্যকে এই সিট গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
দিল্লি গেলেন অভিষেক