সময় কলকাতা ডেস্ক,২৬ জুনঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে যখন উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, সেই অশান্তির আবহেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকেছিলেন, তবে তখন তিনি যাননি। বলেছিলেন, কাজ আছে। সেই নির্বাচন কমিশনার রবিবাসরীয় বিকেলে নিজে থেকেই রাজভবনে গেলেন। রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ। রাজীবকে একাধিক পরামর্শ দিয়েছেন রাজ্যপাল বোস।পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রবিবার রাজভবনে দেড় ঘণ্টা ধরে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে এমনই পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন রাজ্যপালের কাছে যাবেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

কমিশন ‘নিরপেক্ষ ভূমিকা পালন করছে না’ বলে সরব হয়েছিল বিরোধীরা। এর মধ্যেই বুধবার রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল। এই পরিস্থিতির মধ্যে রবিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। সেই বৈঠকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে রাজীবকে পরামর্শ দিলেন রাজ্যপাল বোস। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত ভোটের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্যপালকে তা জানান রাজীব।
আরও পড়ুন সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, সুনীল- মহেশের জোড়া ফলায় বিদ্ধ নেপাল

এদিনের বৈঠকে রাজ্যপাল কমিশনারকে স্বাধীনভাবে কাজ করার কথা জানান। ভোটে অশান্তি কোনও ভাবেই যেন বরদাস্ত না করে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করার কথা বলেন। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে কাজে লাগানো হয়, সে ব্যাপারেও রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। স্পর্শকাতর বুথে বাড়তি নজর দেওয়ার কথাও বলেছেন রাজ্যপাল বোস। রাজভবন সূত্রে দাবি, রাজ্যপালকে রাজীব সিনহা জানান, এখনও পর্যন্ত সব কেন্দ্রীয় বাহিনী আসেনি। আবেদন মতো কেন্দ্রীয় বাহিনী এলেই এলাকায় মোতায়েন করা হবে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কমিশনের কাছে অভিযোগ জমা পড়লেও খতিয়ে দেখা হচ্ছে। মনোনয়ন-পর্বে অশান্তির আবহে রাজভবনে ‘পিস রুম’ খোলা হয়েছিল। সেখানে যে সব অভিযোগ পেয়েছে রাজভবন, সেই অভিযোগ নিয়ে রাজীবের সঙ্গে কথা হয় রাজ্যপালের। রাজভবন কোনও বিষয়ে রিপোর্ট চাইলে তা দিতেও কমিশনারকে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি