সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৫৩৯-আজকের দিনে চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।
১৮৩০-রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন এদিন।
১৯৪০-আজকের দিনে ২য় বিশ্বযুদ্ধ হয়।
১৯৭৯-কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী আজকের দিনে অবসর গ্রহণ করেন।
১৯৯১-রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয় এদিন।
১৯৯২-বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর হয়।
২০০০-বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে এদিন।
আরও পড়ুন পঞ্চায়েতে ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে, দাবি সংগ্রামী যৌথ মঞ্চের
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩৮-উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক,সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৩- ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী গওহর জান-এর জন্মদিন আজ।
১৮৮৭ – বাংলা ভাষার অন্যতম কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এদিন জন্মান।
১৯১২- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী জীবন ঘোষাল-এর জন্মদিন আজ।
১৯৪০- ভারতীয় বংশোদ্ভূত কবি, লেখিকা, অনুবাদক ও গবেষক কেতকী কুশারী ডাইসন এদিন জন্মান।
১৯৫১- প্রখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার গ্যারি গিলমোর-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩৭ – প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৯ – ইংরেজ ঔপন্যাসিক, কবি, সমালোচক ও সম্পাদক ফোর্ড ম্যাডক্স ফোর্ড-এর প্রয়াণ দিবস আজ।
১৯৪৩ – ১৯৩০ সালে নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল লান্ডষ্টাইনার এদিন প্রয়াত হন।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক