Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৭ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৮ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৯০০ – সেন্ট্রাল লন্ডনে আজকের দিনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।

১৯৫৪ – সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় এদিন।

১৯৬৭ –আজকের দিনে ইংল্যান্ডের এনফিল্ড শহরে পৃথিবীর প্রথম এটিএম  স্থাপন করা হয়

১৯৯১ – সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮০৬ –  ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী  অগাস্টাস ডি মর্গান আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮০ –  আমেরিকান একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী হেলেন কেলার-এর জন্মদিন আজ।

১৯০৩ – ইংরাজী সাহিত্যের দিকপাল শিক্ষক, শেক্সপিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশিষ্ট সাহিত্য সমালোচক সুবোধচন্দ্র সেনগুপ্ত এদিন জন্মান।

১৯১৫ –  ভারতীয় অভিনেত্রী আইদেউ সন্দিকৈ  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১৯ – অমলা শংকর, ভারতীয় ব্যালে নর্তকী এদিন জন্মান।

১৯৩৯ –  ভারতীয় সুরকার, সঙ্গীতশিল্পী  রাহুলদেব বর্মন-এর জন্মদিন আজ।

১৯৬৪ – ভারত এথলেটিক  পি টি ঊষা-র জন্মদিন আজ।

আরও পড়ুন   পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮২৯ – ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসন আজকের দিনে প্রয়াত হন।

১৮৩৯ -শিখ মহারাজা  রণজিৎ সিং-এর প্রয়াণ দিবস আজ।

১৯২৮ – উৎকলমণি গোপবন্ধু দাস, ভারতের ওড়িশা রাজ্যের প্রখ্যাত সমাজ সংস্কারক ও কর্মী, কবি,সাংবাদিক ও প্রাবন্ধিক এদিন প্রয়াত হন।

১৯৭৯ – বাংলাদেশের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক সাংবাদিক ও চিত্রকর  বন্দে আলী মিয়া আজকের দিনে প্রয়াত হন।

১৯৯৮ –  খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান  নিখিল চক্রবর্তী –র প্রয়াণ দিবস আজ।

২০০০ -বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক শঙ্কর ভট্টাচার্য এদিন প্রয়াত হন।

About Post Author