সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ এ যেন বলিউডি অ্যাকশন সিনেমার দৃশ্য। এক তরুণীকে ছুরি হাতে তাড়া করছে এক যুবক। নিজের সম্মান ও প্রাণ বাঁচাতে জীবনকে বাজি রেখে দৌড়াচ্ছেন সেই তরুণী। এমন সময় ঘটনাস্থলে আবির্ভাব ঘটে এক যুবকের। যার নাছোড় মনোভাবের কাছে অবশেষে হার মানে সেই ঘাতক। নিজের জীবনকে বাজি রেখে বাঁচালেন তরুণীর প্রাণ। এরপরই প্রাণে রক্ষা পান তরুণী। সেই যুবককে এরপর তুলে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের হাতে। ঘটনাটি সিনেমার কোনও দৃশ্য নয়। আর সেই যুবকও পর্দার নায়ক নন।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক তরুণীকে প্রাণে মারার জন্য ছুরি হাতে তাড়া করছিল সেই যুবক। বিপদে পড়তে দেখেও যুবতীর সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এই সময় ঘটনাস্থলে পৌঁছন মহারাষ্ট্রের সেই যুবক। যাঁর নাম লেশপাল জাভালগে। এরপর সাহসিকতার পরিচয় দেন লেশপাল। ঝাঁপিয়ে পড়েন আততায়ীর উপর।
He is Leshpal Javalge, a congress worker.
Yesterday in Pune MH, a man followed a girl and attacked her with knife.
Nobody was helping that girl, until Leshpal saw this and lashed out on the attacker, saving the girl’s life.
This courage got imbibed in him from Rahul Gandhi’s… pic.twitter.com/NaPyoWV0Ez
— Dr Nimo Yadav Commentary (@niiravmodi) June 28, 2023
অনেক কৌশল করেও লেশপালের হাত থেকে মুক্তি পায়নি সেই আততায়ী। অবশেষে আত্মসমর্পণ করে। ততক্ষণে সেখানে জড়ো হয়ে গিয়েছে স্থানীয় মানুষরা। সকলের প্রচেষ্টায় তাঁকে তুলে দেওয়া হয় স্থানীয় পুলিশের হাতে। গোটা ঘটনা জানাজানি হতে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায় লেশপালের জন্য।
আরও পড়ুন প্রকাশিত হল বিশ্বকাপের ক্রীড়াসূচি, আহমেদাবাদেই হবে ভারত-পাক দ্বৈরথ

প্রসঙ্গত, গত বছর রাহুল গান্ধি উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেন। যখন সেই সংকল্প যাত্রা মহারাষ্ট্রে পৌঁছয়, তখন সেখানে রাহুলের সঙ্গে দেখা যায় এই যুবককে। ভারত জোড়ো যাত্রায় রাহুলের জনপ্রিয় উক্তি ছিল ‘ডারো মত’ বা ‘ভয় পেয়ো না’। নেটিজেনদের দাবি এই কথায় অনুপ্রাণিত হয়েছে দেশের যুব সমাজ। মহারাষ্ট্রের ঘটনা তারই প্রমাণ।


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
পিছে পড়ে রইল মেয়ের অন্নপ্রাসন, তারাপীঠ থেকে তারার দেশে
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত